১৬ আগস্ট, ২০২৬ | ১ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

কক্সবাজার জেলা কারাগারে দিনব্যাপী বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন,

শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন’
প্রতিপাদ্যে কক্সবাজার জেলা কারাগারে  পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিনটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) সকালে  স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা জনানো হয়।
শুরুতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেল সুপার মো. শাহ আলম খানের নেতৃত্বে  কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ শেষে কারাগারের অভ্যান্তরে  বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, চিত্রঅংকন প্রতিযোগিতা, কেক কাটা, বন্ধীদের মাঝে উন্নতমানের খাবার পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। আলোচনা সভার শুরুতেই বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।