১২ মার্চ, ২০২৬ | ২৭ ফাল্গুন, ১৪৩২ | ২২ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজার ছাড়লো ওরা ৩৭ বাংলাদেশী

Coxs-37-Bangladeshi-ho-ther

যাচাই-বাছাইয়ের শেষে কক্সবাজার ছেড়েছে মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ৩৭ বাংলাদেশী। এদের মধ্যে চার শিশুকে রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হয়েছে। কক্সবাজার জেলা আদালতে এ সব আইনী প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
এর আগে, শুক্রবার বিজিবি ও বিজিপি এর মধ্যকার এক পতাকা বৈঠকে শিশুসহ ওই ৩৭ বাংলাদেশী অভিবাসীকে ফেরত আনা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার দুপুরে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ আদালতে উপস্থাপন করলে আদালত চার শিশুকে রেড ক্রিসেন্টের মাধ্যমে স্বজনদের কাছে ফেরত দেওয়ার নির্দেশ দেন। বাকি ৩৩ জনের নাম ঠিকানা যাচাই-বাছাইয়ের কাজ সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম’র সহযোগিতায় তাদেরকে স্বজনদের কাছে ফেরত দেওয়া হবে বলে জানান তিনি।

শুক্রবার দুপুরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে ঢেকুবনিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও মিয়ানমারের ইমিগ্রেশন এ্যান্ড ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে পতাকা বৈঠকের মধ্যদিয়ে ৩৭ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়। পরে সন্ধ্যায় বিজিবি তাদের জেলা পুলিশের কাছে হস্তান্তর করে। পুলিশ তাদের কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের ডরমেটরিতে রাখে।
এর আগে ৮ জুন প্রথম দফায় ১৫০ জন বাংলাদেশীকে ফেরত আনা হয়েছিল।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।