১৩ মার্চ, ২০২৬ | ২৮ ফাল্গুন, ১৪৩২ | ২৩ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজার- চট্টগ্রাম-মহাসড়কে পৃথক দুর্ঘটনায় নিহত-৬


কক্সবাজার চট্রগ্রাম মহাসড়কের চকরিয়া ও কক্সবাজার সদরে পৃথক সড়ক দূর্ঘটনায় নারীসহ ৬ নিহত হয়েছে।
চি‌রিংগা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক ( এএসআই) নুরুল ইসলাম জানান, চকরিয়া উপজেলায় মাইক্রোবাস উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে উপজেলার গয়ালমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক আমির হোসেন (৩৫), ঢাকার বাসাবো এলাকার আইয়াস আলীর ছেলে সাথি (২৫), কুমিল্লার হোমনার স্বপন মিয়ার স্ত্রী সুমি (২৭) ও অজ্ঞাত এক নারী (৪০)।
চি‌রিংগা হাইও‌য়ে পু‌লিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক ( এএসআই) নুরুল ইসলাম জানান, পুলিশ মাইক্রোবাসটি উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। লাশগুলো চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
তিনি আরো জানান, আহতদের উদ্ধার করে স্থানীয়রা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। পরে দু’জনের অবস্থার অবনতি হলে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।


অপর দিকে মহাসড়কের রামু উপজেলার রশিদ নগর এলাকার নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয় গেইটে শনিবার ভোর সাড়ে ৬টায় মালবাহী পিক-আপ নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলের দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছে। নিহতের একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো: জয়নাল আবেদীন (২৪)। সে রামু চৌমুহনি এলাকার ফল ব্যবসায়ী বলে জানা গেছে। এ ঘটনায় আহত হয়েছে ১জন। তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রামু রামু তুলাবাগান হাইওয়ে থানার দ্বিতীয় কর্মকর্তা (এসআই) আবদুল আওয়াল দুই জন মারা যাওয়ার সত্যাতা নিশ্চত করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।