২৫ জুন, ২০২৬ | ১১ আষাঢ়, ১৪৩৩ | ৯ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

কক্সবাজারে গোয়েন্দার নতুন ওসি কামরুল

download
কক্সবাজার জেলা গোয়েন্দা (ডিবি) শাখায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন কামরুল হাসান। মঙ্গলবার দুপুরে তিনি ওসির দায়িত্বভার গ্রহণ করেন। ইয়াবা পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোাগে ওসি দেওয়ান আবুল হোসেনকে মঙ্গলবার চট্টগ্রাম রেঞ্জে ক্লোজ করে নিয়ে যাওয়া হয়েছে।
জানা যায়, ফেনীতে র‌্যাবের অভিযানে ৭ লাখ ইয়াবাসহ পুলিশের এক এএসআই আটকের ঘটনায় কক্সবাজার জেলা পুলিশ নড়ে চড়ে বসেছে। এ ইস্যু নিয়ে ২৩ জুন সকালে কক্সবাজার ডিবি পুলিশের ওসি দেওয়ান আবুল হোসেনসহ জেলার আরো ১০ এসআইকে বদলির আদেশ কক্সবাজার পুলিশ সুপার অফিসে পৌঁছেছে। দ্রুত সময়ের মধ্যে ডিবি ওসি সহ ১১ জন পুলিশ কর্মকর্তাকে কক্সবাজার ছেড়ে বদলিকৃত কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র জানায়, ১০এসআই বদলির আদেশ হলেও ওসি ডিবিকে ক্লোজ করে চট্টগ্রাম রেঞ্জে নিয়ে যাওয়া হয়েছে।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব ভার নিয়েছেন ইন্সপেক্টর কামরুল হাসান। তিনি ইতোপূর্বে ব্রাক্ষ্মনবাড়িয়ায় ছিলেন। এর আগে ২০০৭ সালে তিনি সাব-ইন্সপেক্টর হিসেবে টেকনাফ থানায় এবং কিছুদিনের জন্য কক্সবাজার ডিবিতে কাজ করেছেন। পুলিশের উর্ধবতন একজন কর্মকর্তা এই পুলিশ কর্মকর্তার যোগদান ও অন্যান্যদের বদলীর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।