২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজার কেন্দ্রীয় ধর্ম্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ গত ৩১ অক্টোবর মঙ্গলবার কক্সবাজার পৌরসভার ৬নং ওয়ার্ডের পূর্ব বড়ুয়া পাড়ার কক্সবাজার কেন্দ্রীয় ধর্ম্মাংকুর বৌদ্ধ বিহার এর দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় উপ-সংঘরাজ ও বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদক প্রাপ্ত ভদন্ত পন্ডিত সত্যপ্রিয় মহাথের। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এম.পি, সংবর্ধিত অতিথি বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির উপ দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শহীদ সোহ্রাওয়াদী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা: উত্তম কুমার বড়ুয়া। এতে উদ্বোধনী ভাষণ প্রদান করেন রামু সেনানিবাসের ১০ আর্টিলারি ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাহিদুর রহিম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি কমান্ডার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সাবেক সহ-সভাপতি, জননেতা মোহাম্মদ ওসমান গণি।

প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভিক্ষুর মহাসভার মহাসচিব ও চাঁনগাও সার্বজনীন শাক্য মণি বিহারের অধ্যক্ষ ভদন্ত এস. লোকজিত থের, কোটবাজার শাসনতীর্থ সুদর্শন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শাসনপ্রিয় থের। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার কেন্দ্রীয় ধর্ম্মাংকুর বৌদ্ধ বিহারের অধ্যক্ষ শ্রীমৎ সুগত প্রিয় ভিক্ষু।
আরও বক্তব্য রাখেন মদন বড়ুয়া, রিপন বড়ুয়া, সুমন বড়ুয়া, লোটাস বড়ুয়া, নিরুপন বড়ুয়া, অন্তর বড়ুয়া, কাজল বড়ুয়া নন। উক্ত ধর্মীয় সভা পরিচালনা করেন কক্সবাজার কেন্দ্রীয় ধর্ম্মাংকুর বৌদ্ধ বিহারের পরিচালনা কমিটির সভাপতি স্বপন বড়ুয়া।

পঞ্চশীল প্রার্থনা করেন বাবু রজনী কুমার বড়ুয়া, হেমেন্দ্র বড়ুয়া।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।