২১ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৭ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবাজার কলেজ ছাত্রী সানজিদা ১৪ দিন পর উদ্ধার, অহরণকারী গ্রেফতার

কক্সবাজার সরকারি কলেজের মেধাবী ছাত্রী এইচ এসসি পরীক্ষার্থী সানজিদা তাসমিন অপহরণের ১৪দিন পর ১২ জানুয়ারী ভোরে চট্টগ্রামের আগ্রাবাদ ইপিজেট এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের মূল হুতা এহেছানকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্প্রতিবার দুপুরে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ মামলার তদন্তকারি কর্মকর্তা মনোতোষ বড়ুয়া ধৃতদের আদালতে হাজির করলে বিচারক আসামি এহেছানকে জেল হাজতে প্রেরন করার নির্দেশ দেন।

একই সাথে অপহৃতা ভিকটিম সানজিদার বক্তব্য শুনে তাকে মা-বাবার জিম্মায় দেন।

গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় শহরের পেশকার পাড়া থেকে ফিল্মস্টাইলে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় অপহৃতার পিতা কর্তৃক মামলা দায়ের করা হলেও পুলিশের উদ্ধার অভিযান চালায় জেলার সর্বত্র। প্রায় ২ সপ্তাহ ধরে উদ্ধার করতে না পারায় হতাশ হয়ে পড়েছিল সানজিদার পরিবার ও এলাকাবাসি। অবশেষে চট্টগ্রামের গোয়েন্দা পুলিশেষর সহযোগীতায় মামলার তদন্তকারি কর্মকার্তা অভিযুক্ত আসামিকেসহ ভিকটিমকে উদ্ধার করতে সক্ষম হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।