১৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ৪ ফাল্গুন, ১৪৩২ | ২৮ শাবান, ১৪৪৭


শিরোনাম
  ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য   ●  প্রত্যন্ত গ্রাম থেকে বিশ্ববিদ্যালয়ের পথে আসিফ ইমরানের অনুপ্রেরণার গল্প

কক্সবাজার ও টেকনাফে পৃথক অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩,পুলিশ কর্মকর্তা আহত


বিশেষ প্রতিবেদক:

কক্সবাজারে পৃথক অভিযানে অস্ত্র ও গুলি সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় গোলাগুলির ঘটনায় আহত হয়েছেন একজন অতিরিক্ত পুলিশ সুপারও।সোমবার ভোর কক্সবাজার সদর ও টেকনাফ উপজেলায় পৃথক এই অভিযান চালানো হয়।

এর মধ্যে কক্সবাজার সদরের ভারুয়াখালী ইউনিয়নের বাজার এলাকায় পুলিশের সাথে ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই ডাকাতকে ২ টি এলজি, ১ টি বন্দুক, ১৫ রাউন্ড গুলি, ২ টি ধারালো কিরিচ, ১ টি রামদা, ও একটি ছোরাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ অভিযানে আহত হয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমান।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানিয়েছেন, ভারুয়াখালী ইউপিস্থ উল্টাখালীর ফকিরের কবরের বাজার এলাকায় একটি ডাকাত দল অবৈধ অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। সরকারি সম্পদ ও জানমাল রক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এ সময় পুলিশের গুলিতে আহত হন ডাকাত আব্দুল আজিজ (৪২)। তাকে ধরতে গেলে আহত হন অতিরিক্ত পুলিশ সুপার মিজান। পালানোর সময় অপর আসামী সাইফুল ইসলাম (৩২) কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র আইনের পৃথক ধারায় তিনটি মামলা দায়ের করা হয়েছে। ২ জনের বিরুদ্ধে আগেও কয়েকটি মামলা রয়েছে বলে জানান তিনি।

এদিকে, বৃহস্পতিবার ভোরে টেকনাফে অস্ত্র ও গুলি সহ মনছুর আলম (৩৯) নামের এক যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মনুছর আলম, টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছাড়া এলাকার জহির আহমদের ছেলে। তার কাছ থেকে দেশীয় তৈরি ১ টি এলজি ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

টেকনাফ থানার ওসি মো. জুবাইর সৈয়দ জানিয়েছেন, গত ১২ আগস্ট দুপুরে মানুছর আলম প্রকাশ্যে গুলি বর্ষণের ঘটনা করে। এ ঘটনার প্রেক্ষিতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে টেকনাফ থানায় ৩ টি মামলা রয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হলে আদালত কারাগারে প্রেরণ করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।