৫ মার্চ, ২০২৬ | ২০ ফাল্গুন, ১৪৩২ | ১৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

কক্সবাজার ও চট্টগ্রাম সফরে আসছেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী

began-o-projokti-montre_2

বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান চট্টগ্রাম ও কক্সবাজার জেলায় ৬ দিনের সরকারি সফরে আসছেন। আগামী ৩০ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত অনুষ্ঠিতব্য এ সফরে তিনি বিভিন্ন কর্মসূচিতে যোগদান করবেন।
প্রতিমন্ত্রীর একান্ত সচিব সূত্রে জানা যায়, ৩১ মার্চ চট্টগ্রামস্থ পরমাণু শক্তি কেন্দ্র পরিদর্শন ও বিসিএসআইআর অফিস পরিদর্শন শেষে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন প্রতিমন্ত্রী। ১ এপ্রিল চট্টগ্রাম থেকে কক্সবাজার পৌঁছে ২ এপ্রিল সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের নির্মাণ প্রকল্প এলাকা পরিদর্শন, ৩ এপ্রিল কক্সবাজারস্থ পরমাণু চিকিৎসা কেন্দ্র এ সৈকত বালি আহরণ কেন্দ্র পরিদর্শন শেষে ৪ এপ্রিল চট্টগ্রামের উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন। একইদিন বিকালে চট্টগ্রাম বিজ্ঞান মেলা-২০১৫ এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রতিমন্ত্রী ৫ এপ্রিল ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করবেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।