১৬ মার্চ, ২০২৬ | ২ চৈত্র, ১৪৩২ | ২৬ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

কক্সবাজার উত্তর বনবিভাগের অভিযানে বনভূমি দখলমুক্ত

নিজস্ব প্রতিবেদক: 
কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জের  ডুলহাজারা বনবিট এলাকায় দুই দশমিক ৭০ একর সরকারি জমি দখলমুক্ত করেছে বনবিভাগ। একই সাথে সংরক্ষিত বনে অবৈধভাবে রাস্তা নির্মাণের কাজও বন্ধ করে দেয়া হয়েছে। মঙ্গলবার বিকালে কক্সবাজর উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মো. মেহরাজ উদ্দীন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
ক্ষুদে বার্তায় তিনি দাবি করেন, বনবিভাগের চোখ ফাঁকি দিয়ে স্থানীয় মেম্বারের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের কর্মসৃজন প্রকল্পের লোকজন বনবিভাগের জায়গার উপর রাস্তা নির্মাণ করে আসছিল। মঙ্গলবার সকালে  গোপন সংবাদে খবর পেয়ে কাজ বন্ধ করে দেয়। একই সাথে  সংরক্ষিত বনভূমি দখল নির্মান করা একটি ঘর, ৫ টি খড়ের গাদা ও ঘেরাবেড়া ভেঙে দিয়ে প্রায় দুই দশমিক ৭০ একর  জায়গা দখলমুক্ত করা হয়। তিনি বলেন, দখলবাজ চক্রের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অভিযানে ডুলহাজারা বনবিট কর্মকর্তা সিপিজির সদস্য সহ অনেকেই উপস্থিত ছিলেন।
কক্সবাজার  উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও)  মো. আনোয়ার হোসেন সরকার সকল দখলবাজদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে দাবি করেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।