২৫ মার্চ, ২০২৬ | ১১ চৈত্র, ১৪৩২ | ৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

কক্সবাজার উত্তর বন বিভাগের সামাজিক বনায়ন ও নার্সারী পরিদর্শনে- আব্দুল লতিফ

কক্সবাজার উত্তর বন বিভাগের বিভিন্ন সামাজিক বনায়ন ও নার্সারী পরিদর্শন করেন চট্টগ্রাম অঞ্চল বন সংরক্ষক আব্দুল লতিফ। ৬ মার্চ তিনি উত্তর বন বিভাগের ফাঁসিয়াখালী রেঞ্জ থেকে শুরু করে ঈদগাঁও রেঞ্জ পরিদর্শনের মাধ্যমে এর সমাপ্তি ঘটান। চট্টগ্রাম অঞ্চল বন সংরক্ষকের নতুন দায়িত্ব পেয়ে সর্ব প্রথম ফাঁসিয়াখালী, ফুলছড়ি ও ঈদগাঁও রেঞ্জের আওতাধীন বাগান-নার্সারী পরিদর্শন করেন। এ সময় তার ছিলেন কক্সবাজার উত্তর বিভাগীয় বন কর্মকর্তা শাহি-আলম, ফুলছড়ি সহকারী বন সংরক্ষক মোহাম্মদ ইউছুফ, সহকারী বন সংরক্ষক সদর মোহাম্মদ হোসাইন, ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা এবিএম জসিম উদ্দীন, ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা কাজী মোকাম্মেল কবির, ঈদগাঁও রেঞ্জ কর্মকর্তা শেখর রায় চৌধুরী, ডুলাহাজারা বিট কর্মকর্তা মামুনুর রশিদ, খুটাখালী বিট কর্মকর্তা আব্দুর রাজ্জাক, নাপিতখালী বিট কর্মকর্তা তপন কান্তি পাল, ভোমরিয়াঘোনা বিট কর্মকর্তা আবু তাহের সহ বন কর্মচারীবৃন্দ। পরিদর্শন উত্তর চট্টগ্রাম অঞ্চল বন সংরক্ষক আব্দুল লতিফ বলেন, সরকার ও জনগণের অংশ গ্রহন ভিত্তিক চলমান সামাজিক বনায়ন দেশের পরিবেশ সুরক্ষর পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নে বিশাল অবদান রাখছে। এ গুরুত্বপূর্ণ সামাজিক বনায়ন দেশ ও জাতির স¦ার্থে বাঁচিয়ে রাখার জন্য সকলেরই দায়িত্ব।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।