
নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ও একমাত্র বিশ্ববিদ্যালয় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ) প্রাঙ্গণে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ‘বসন্ত উৎসব ১৪৩২’ এবং ‘ভর্তি মেলা স্প্রিং ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ১৮ই ফেব্রুয়ারী রোজ (বুধবার) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বর্ণিল বেলুন গেইটে ফিতা কেটে এই ভর্তি মেলা ও বসন্ত উৎসবের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ, ট্রেজারার (ভারপ্রাপ্ত) প্রফেসর বেলাল নুর আজিজি, বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টর (এইচ আর) খুরশিদুর রহমান এবং রেজিস্ট্রার রাজিদুল হক। এছাড়াও বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবকে প্রাণবন্ত করে তোলে।
সাংস্কৃতিক আয়োজন ও আলোচনা সভা
সিবিআইইউ কালচারাল ক্লাবের ব্যবস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান লায়ন মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, “বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। এই ধরনের উৎসব শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও সৃজনশীল মানসিকতা
তৈরি করে।”
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রাজিদুল হক এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ডিন প্রফেসর কাজী মোস্তাইন বিল্লাহ ও ভারপ্রাপ্ত ট্রেজারার প্রফেসর বেলাল নুর আজিজি।
বসন্ত উৎবে হরেক রকম পিঠার সমারোহ ও সাংস্কৃতিক মেলা
আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ প্রতিটি বিভাগের শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত স্টলগুলো পরিদর্শন করেন। বসন্ত উৎসব উপলক্ষে আয়োজিত এই স্টলগুলোতে সাজানো হয়েছিল বাহারি পিঠা-পুলি ও নানা রকম দেশীয় ঐতিহ্যবাহী খাবার। বিভাগ ভিত্তিক স্টলগুলোর মধ্যে প্রথম পুরস্কার অর্জন করে ব্যবসায় প্রশাসন বিভাগ। দুপুর ১২টা থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে।
ভর্তি মেলা ও বিশেষ ছাড়ের ঘোষণা
উৎসবের পাশাপাশি ‘ভর্তি মেলা স্প্রিং ২০২৬’ উপলক্ষে নতুন ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ঘোষণা করা হয়েছে বিশেষ সুযোগ। মেলা চলাকালীন নির্দিষ্ট কিছু প্রোগ্রামে ভর্তি ফিতে সরাসরি ৫০% ছাড়ের সুবর্ণ সুযোগ দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বর্তমানে যেসব প্রোগ্রামে ভর্তির সুযোগ রয়েছে:
স্নাতক প্রোগ্রাম: বিবিএ, এলএলবি, বিএসসি ইন কম্পিউটার সায়েন্স, বিএ ইন ইংলিশ, বিএ ইন ইসলামিক স্টাডিজ এবং ব্যাচেলর ইন হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট।
স্নাতকোত্তর প্রোগ্রাম: এমবিএ, এমএ ইন ইংলিশ এবং এমএ ইন ইসলামিক স্টাডিজ।
ডিপ্লোমা কোর্স: ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স, ডিপ্লোমা ইন হসপিটালিটি এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্স। এই ভর্তি মেলা চলবে ১৮, ১৯ ও ২০ ফেব্রুয়ারি পর্যন্ত।
বসন্তের এই আমেজ আর ভর্তি মেলার বিশেষ অফার সব মিলিয়ে সিবিআইইউ ক্যাম্পাস যেন আজ এক মিলনমেলায় পরিণত হয়েছিল।
২০২১ ফেব্রুয়ারি ০৮ ০৮:৩১:১১
২০২০ জুলাই ২৮ ০৬:০২:৪৫
২০২০ জুন ২৭ ১১:১৮:৫৪
২০২০ জুন ২২ ১২:৫৩:২৯
২০২০ মে ২৯ ০৫:৫৩:৩৫
২০২০ মে ০৯ ০১:০৫:২৩
২০২০ মে ০৭ ০৫:০৩:৩০
২০২০ মে ০৫ ১১:৫৩:৩৯
এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।