১৫ মে, ২০২৬ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ২৭ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পালিত হল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। রবিবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আবুল কাসেমের নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হয় স্বাধীনতা দিবেসের অনুষ্ঠান মালা। সকাল ৮.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ সিআইপি’র নেতৃত্বে র‌্যালি সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে মুক্তিযুদ্ধের মহান শহীদের প্রতি সম্মান জানিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মো. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ সিআইপি।
আলোচনা সভায় বক্তারা বলেন, লাখ শহীদের রক্তের বিনিময়ে অজির্ত আমাদের এই স্বাধীনতা। ১৯৭১ সালে আমরা স্বাধীনতা পেয়েছিলাম বলেই আজ আমরা বাঙালি জাতি হিসেবে গর্ববোধ করে থাকি। বাংলাদেশ আজ সারা বিশে^র কাছে উন্নয়ণের বিস্ময়। আর এই উন্নয়ণের ধারা বজায় রাখতে হলে প্রয়োজন একটি শিক্ষিত জাতি। শিক্ষাই একটা জাতির মেরুদন্ড। কক্সবাজার ইন্টারন্যাশণাল ইউনিভার্সিটি এতদ্ব অঞ্চলের শিক্ষার মান উন্নয়ণে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছে এবং আগামীদিনেও কক্সবাজারের শিক্ষার উন্নয়ণে ভুমিকা রেখে যাবে। এসময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ )আব্দুস সবুর, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন সিদ্দিকী, পরীক্ষা নিয়ন্ত্রক এ, এস, এম সাইফুর রহমান, আইন বিভাগের প্রধান নাইম আলিমুর হায়দার, বাণিজ্য বিভাগের প্রধান রাজিদুল হক সহ সকল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।