১৩ মে, ২০২৬ | ৩০ বৈশাখ, ১৪৩৩ | ২৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজারে উত্তম কৃষি চর্চায় টেকসই,নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত   ●  গবেষণার গুরুত্ব ও গবেষণা প্ল্যাটফর্ম নিয়ে CCDRC’র সেমিনার অনুষ্ঠিত   ●  আদালতের স্থিতাবস্থা অমান্য করে জমি দখলের চেষ্টা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা   ●  উখিয়ার প্রখ্যাত চিত্রশিল্পী ফরিদ আহম্মদ চৌধুরীর ৭ তম মৃত্যু বার্ষিকী আজ।   ●  কক্সবাজার জেলা বিএনপির সদস্য সিরাজুল হক ডালিম’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ   ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে একুশ পালন

যথাযথ মর্যাদায় কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস। অমর একুশে উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিলো সকাল আটটায় জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন, কোরান পাঠ, আবৃত্তি আলোচনা সভা’সহ নানা আয়োজন। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান সালাহ উদ্দিন আহমেদ সিআইপি বলেন-বাংলা আমাদের অহংকার। এই ভাষার মাধ্যমে আমরা বিশ্বের কাছে বীরের জাতি হিসেবে পরিচিত হয়েছি। পৃথিবীর ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা, নিজ মাতৃভাষার জন্য জীবন দেওয়া। এই অর্জনের জন্য আজ বাঙালিরা সারা বিশ্বের কাছে গর্ববোধ করেন। স্বাধীনতার সূচনাই হয়েছিলো মহান ভাষা আন্দোলনের মাধ্যমে। আমাদের সকলের উচিৎ শুদ্ধভাবে বাংলা ভাষাকে উপস্থাপন করা। তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয় তারই উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি আমাদেরকে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি উপহার দিয়েছেন। এ কারণে আজ দক্ষিণ চট্টগ্রামের ছেলেমেয়ারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবর্ণ সুযোগ লাভ করেছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার নাজিম উদ্দীন ছিদ্দিকীর সভাপতিত্বে আলোচনা সভায় সকাল বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্যরা বক্তব্য দেন। এসময় বিভিন্ন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।