মূল খবরে যান

শিরোনাম
● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তিমেলা

শেয়ার করুন

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটিতে পাঁচ দিন ব্যাপী ভর্তিমেলা ‘এ্যাডমিশন ওপেন হাউস’ শনিবার (২৮ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ মেলা চলবে। মেলা শেষ হবে আগামী ১ ফেব্রুয়ারি।
মেলায় আসা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ শিক্ষকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিষয়ে বিস্তারিত তথ্য ও যুগোপযোগী শিক্ষার দিকনির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবেন। অ্যাডমিশন ওপেন হাউস থেকে ভর্তির আবেদনপত্র সংগ্রহকারীর জন্য রয়েছে ভর্তি ফির ওপর ৫০ শতাংশ ছাড় এবং তাৎক্ষণিক ভর্তিতে আকর্ষণীয় উপহার।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়- মেলা উপলক্ষে ফিল্ম ফ্যাস্টিভ্যাল, আকর্ষণীয় ইনডোর গেইমস, ডিজিটাল মার্কেটিং ওয়ার্কশপ, নানা ধরনের প্রেজেন্টেশন, বিভিন্ন কলেজ/ মাদ্রাসা প্রধানদের সাথে মতবিনিময় সভা এবং আকর্ষণীয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।
কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ কর্মকর্তা কুতুব উদ্দিন বলেন, এ বিশ্ববিদ্যালয়ে কম খরচে উন্নতমানের পাঠদান করা হয়। এখানে রয়েছে সর্বাধুনিক ল্যাব-সুবিধাসহ উচ্চশিক্ষার নানা উপকরণ। শিক্ষার্থীরাও এখানে ভর্তি হয়ে নিজকে সৌভাগ্যবান বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

শেয়ার করুন