মূল খবরে যান

শিরোনাম
● সাংবাদিক এ এইচ সেলিম উল্লাহর মা আর নেই● রামুতে অবৈধভাবে বালু উত্তোলন, যৌথ অভিযানে ড্রেজার মেশিন ও পাইপ জব্দ● কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন ভিসি প্রফেসর ড. মোকতার আহমেদ● উখিয়ায় ৯ জীবিত বকসহ শিকারি আটক● নিরাপদ সড়ক গড়তে কক্সবাজারে বিআরটিএর সচেতনতামূলক সভা● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’

কক্সবাজার আইডিয়াল স্কুলে পি. এস. সি পরীক্ষার্থীদের দো’আ মাহফিল অনুষ্ঠিত

শেয়ার করুন

img_20161117_124859
বিগত ১৭/১১/২০১৬ খ্রি: তারিখ জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার আইডিয়াল স্কুলের উদ্যোগে আসন্ন পি.এস.সি পরীক্ষার্থীদের সার্বিক সফলতা কামনায় এক আলোচনা সভা ও দো’আ মাহফিল স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ জনাব মোঃ নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পবিত্র কুরআন তিলাওয়াত করেন স্কুলের পি.এস.সি পরীক্ষাথী মোহাম্মদ সালমান। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যপিকা জেবুন্নেছা।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী পরিচালক অধ্যাপক শহীদুল ইসলাম চৌধুরী। বিভিন্ন বিষয়ের উপর পরামর্শমূলক বক্তব্য রাখেন স্কুলের পরিচালনা পর্ষদের সেক্রেটারী অধ্যাপক আরিফুল ইসলাম, পরিচালক অধ্যাপক নুরুল আজিম। পি.এস.সি পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোহাম্মদ তাওহীদ ও হুসনা ত্বোহা। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন উপাধ্যক্ষ জনাব মোহাম্মদ রাশেদ। পরীক্ষার্থীদের সাফল্য কামনা করে দো’ আ ও মোনাজাত পরিচালনা করেন স্কুলের ধর্মীয় শিক্ষক হাফেজ সাইফুল ইসলাম। অনুষ্ঠানে অতিথিবৃন্দ পরীক্ষার্থীদের শুভ কামনায় তাদের হাতে ফুল ও শুভেচ্ছা উপহার তুলে দেন। এতে পরীক্ষার্থীবৃন্দ, অভিভাবক ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন