২৬ আগস্ট, ২০২৬ | ১১ ভাদ্র, ১৪৩৩ | ১২ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

কক্সবজারের পোকখালীতে নিজ ঘরে আগুন দিল ভাই : বড় ভাইয়ের মৃত্যু, মা সহ আহত-২

কক্সবজার সদর উপজেলার পোকখালী ইউনিয়নে বসত বাড়িতে অকটেন নিক্ষেপ করে আগুন দিয়েছে ভারসাম্যহীন এক ব্যক্তি। এ ঘটনায় অগ্নিদদ্ধ হয়ে মারা গেছে বড় ভাই, এসময় মা-ভাবি ভাইপোসহ আহত হয়েছে ৩ জন।

আহতদের ঢাকা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। জড়িত থাকার অভিযোগে নিহতের ভাই আবদুর রশিদ প্রকাশ ভুলু নামের ভারষাম্যহীন এক ব্যক্তিকে পুলিশে সোপদ্দ করেছে স্বজনরা ।

সংঘটিত ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ২২ ফেব্রুয়রী রাত ১১ টার দিকে পুর্ব গোমাতলী এলাকায় ঘটে এ ঘটনা ।

নিহত ব্যক্তি জসিম উদ্দিন(৪০) পুর্ব গোমাতলী এলাকার মৃত হাজ্বী আবুল ফজলের পুত্র। এবং আহতরা হল জসিম উদ্দিনের মা নুর আয়েশা(৬৫) ও তার স্ত্রী আশেকুন নাহার, ২ বছরের শিশু রিদুয়ান।

স্থানীয় সুত্রে জানা যায়, ঘটনার দিন রাতে পারিবারিক কলহের জের ধরে আবদুর রশিদ নিজ বসত ঘরে অকটেন নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে দেয়।এ সময় বসত ঘরে ঘুমন্ত অবস্থায় অগ্নিদদ্ধ সবাই গুরুতর আহত হয়ে পড়ে। তাদের শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে এনে আহতদের মালুমঘাট হাসপাতালে নিয়ে যায়। সেখানে জসিম উদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় বার্ন ইউনিটে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।

সুত্রে জানা যায়, আটক আবদুর রশিদ ভুলু দীর্ঘদিন ধরে মানষিক ভারষাম্যহীন রোগে ভুগছিলেন। যার কারনে ২ বছর পুর্বে নিজের ভিসা নষ্ট করে স্বদেশে পেরত আসে। স্থানীয় এমইউপি কলিমুল্লাহ জানান ঘটনার সত্যতা স্বীকার করেন ।

এ ব্যাপারে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে ইনচার্জ মোঃ খাইরুজ্জামানের সাথে যোগাযোগ করা হলে তিনি আটককৃত আবদুর রশিদকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানায়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।