২৩ মে, ২০২৬ | ৯ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৫ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

কউকের তৃতীয় সভায় ১০ ভবনের নকশা অনুমোদন

বিশেষ প্রতিবেদক:

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষে (কউক) বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির ৩য় সভায়  দশটি ভবনের নকশা অনুমোদন দেয়া হয়েছে। নিয়মানুসারে ইমারত নকশা উপস্থাপন করায় এসব ভবনের নির্মাণ অনুমোদন দেয়া হয়। এসময় দুটি ভবন নির্মাণের অনুমতি নকশায় অসামঞ্জস্য থাকায় তা সংশোধনের জন্য ফেরত পাঠানো হয়েছে।

সোমবার ( ২৩ অক্টোবর) কউক সম্মেলন কক্ষে চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদের সভাপতিত্বে সভায় প্রাথমিকভাবে ১২টি ইমারত নির্মাণের নকশা উপস্থাপন করা হয়।

উপস্থিত কমিটির সদস্যবৃন্দ ইমারত নির্মাণ বিধিমালা পর্যালোচনার্থে ১০টি অনুমোদন প্রদান করেন এবং ২টি নকশা সংশোধন সাপেক্ষে পরবর্তী সভায় উপস্থাপনের সিদ্ধান্ত দেয়া হয়। ইতোপূর্বে বিগত ২৪ সেপ্টেম্বর কউকের ২য় বিল্ডিং কনস্ট্রাকশন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছিল।

সভায় কউক চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ বলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আধুনিক ও পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে বদ্ধপরিকর। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন ও মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক দ্রুত সময়ের মধ্যে ইমারতের নকশা অনুমোদনসহ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠান হিসেবে দাঁড় করাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

সভায় উপস্থিত ছিলেন কউকের সদস্য- প্রকৌশল লে. কর্ণেল মো. অনোয়ার-উল-ইসলাম, স্থাপত্য অধিদপ্তরের সহকারী প্রধান স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, কক্সবাজার পৌরসভার নির্বাহী প্রকৌশলী নুরুল আলম এবং কউকের নির্বাহী প্রকৌশলী ও অথরাইজড অফিসার কাজী ফজলুল করিম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।