১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে

কউকের অভিযানে অনুমোদনহীন ২টি স্থাপনা ভেঙ্গে দেয়া হল , ৫০ হাজার টাকা জরিমানা

 

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ এর নেতৃত্বে কক্সবাজার জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় ২৭ অক্টোবর তারাবনিয়ারছড়া এবং পেশকারপাড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় উত্তর তারাবনিয়ারছড়া এলাকায় মো: জহির উদ্দিন, পিতা: আহম্মদ হোসেন, অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় ইটের গাথুনি ভেঙ্গে দেয়া হয় এবং ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এর ১২ (১) ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া একই এলাকার মৌলানা নুরুল হক কবির, পিতা: মরহুম হাশেম উদ্দিন অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় ২য় তলার কলাম ভেঙ্গে দেয়া হয় এবং অনুমোদন গ্রহণপূর্বক ভবন নির্মান করবে মর্মে অঙ্গীকারনামা নেয়া হয়।

অপরদিকে পেশকারপাড়ায় মো: বাদশা, পিতা: আবুল হোসেন অনুমোদনবিহীন ভবন নির্মাণ করায় ১ তলা নির্মাণাধীন ভবন ভেঙ্গে দেয়া হয় এবং অনুমোদন গ্রহণপূর্বক ভবন নির্মান করবে মর্মে অঙ্গীকারনামা নেয়া হয়।

এ ব্যাপারে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ বলেন, পরিকল্পিত পর্যটন নগরী বাস্তবায়নে অবৈধ স্থাপনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। তাই বিধি-বিধান মেনে কউকের অনুমোদন নিয়ে ভবন নির্মাণের জন্য সকলকে অনুরোধ করা হয়।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।