২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩ | ১৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

ওয়ালটন ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার চুক্তি স্বাক্ষর

কক্সবাজার জেলার খেলাধুলাকে এগিয়ে নিতে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের একটি দুই বছরের সমঝোতা চুক্তি আজ শনিবার স্বাক্ষরিত হয়েছে।

কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ওয়ালটন গ্রুপের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন অপারেটিভ ডিরেক্টর ( হেড অব স্পোর্টস এন্ড ওয়েলফেয়ার) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। আর কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সংস্থার সাধারণ সম্পাদক অনুপ রড়–য়া অপু। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলি হোসেন।

 

দুই বছরের এই চুক্তি অনুযায়ী ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ওয়ালটন বিচ নারী ফুটবল, ওয়ালটন বিচ পুরুষ ফুটবল, বিচ ক্লিনিং কর্মসূচি, ডিসি সাহেবের বলি খেলা ও ওয়ালটন জেলা প্রশাসক গোল্ডকাপসহ বেশ কয়েকটি ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে। চলতি বছরের পর ২০১৮ সালেও পাঁচটি ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ সময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।