১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

ওয়ান বাংলাদেশ কক্সবাজার জেলা কমিটি গঠন

সংবাদ বিজ্ঞপ্তিঃ

ওয়ান বাংলাদেশ, কক্সবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। ২৪ জানুয়ারি (রোববার) এই কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মোঃ রশিদুল হাসান। কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক হাসেম উদ্দিন ও সাংবাদিক ইমরুল কায়েসকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি ডাঃ নোবেল কুমার বড়ুয়া, অর্থ সম্পাদক এড. রবিউল হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপিকা রুমেনা আক্তার, সাংগঠনিক সম্পাদক মইন উদ্দিন ও ইয়াসির আারাফাত রিগান, শিক্ষা ও গবেষণা সম্পাদক রাজিদুল হক সুমন, মুক্তিযুদ্ধ ও ইতিহাস বিষয়ক সম্পাদক শরীফ মোস্তফা সানি, সমাজসেবা সম্পাদক কুতুব উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা পারেল সামিহা সারিকা, সাংস্কৃতিক সম্পাদক হিল্লোল দাশ, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রফেসর জমির হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ডাঃ তারেক আদনান, যুগ্ম তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুনতাকিম হোসেন শুভ, দপ্তর সম্পাদক শাহ নিয়াজ, সদস্য সোহেল আহমদ বাহাদুর, মোঃ নজিবুল ইসলাম ও এড. জিয়া উদ্দিন আহমেদ।

২৪ জানুয়ারি সন্ধ্যায় কক্সবাজারের একটি অভিজাত হোটেলে ‘এক তর্জনী এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ ‘ স্লোগানে ওয়ান বাংলাদেশ এর সাধারণ সভা ও জেলা কমিটি ঘোষনা করা হয়।

এই সময় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান। ওয়ান বাংলাদেশ, কক্সবাজার জেলা কমিটির সভাপতি হাসেম উদ্দীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ইমরুল কায়েসের সঞ্চালনায় সভার উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি মোঃ রশিদুল হাসান।

বক্তব্যে রাখেন কমিটির সদস্য ও জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহসীন উল হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তোফায়েল আহমদ, রাঙ্গামাটি জেলা সভাপতি টুকু তালুকদার, সাংগঠনিক সম্পাদক -ডা.মোঃ আলম হোসেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।