৮ জুলাই, ২০২৬ | ২৪ আষাঢ়, ১৪৩৩ | ২২ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

ওসি প্রদীপের সব আবেদন‌‌‌ খারিজ করে দিলো আদালত

পরিবার এবং আইনজীবীর সাথে সাক্ষাৎসহ টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ দাশের করা সবগুলো আবেদনই খারিজ করে দিয়েছেন আদালত। মহানগর দায়রা জজ মোহাম্মদ আশফাকুর রহমানের আদালতে শুনানি শেষে আবেদনগুলো খারিজ করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে পুলিশের কড়া পাহারায় প্রদীপ দাশকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নেয়া হয় আদালত ভবনে। শুরুতেই স্বজন এবং আইনজীবীর সাথে সাক্ষাতের আবেদন খারিজ করেন আদালত। পরবর্তীতে কারাগার থেকে মোবাইলে কথা বলার আবেদনও নাকচ করা হয়। তৃতীয় দফায় আবেদন জানানো হয় কারাগারের বাইরে উন্নত চিকিৎসার। আদালত সেই আবেদনও নাকচ করে জেলকোড অনুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন।

তবে দুদকের তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও প্রতিবেদন জমা দেয়া হয়নি। স্ত্রী চুমকির অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত ২৩ আগস্ট দুদকের দায়েরকৃত এই মামলায় ওসি প্রদীপকেও আসামি করা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।