মূল খবরে যান

শিরোনাম
● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল

ওসি প্রদীপের প্রসংশনীয় ভুমিকায় পাল্টে যাচ্ছে টেকনাফ পৌর শহর

শেয়ার করুন

গিয়াস উদ্দিন ভুলু,টেকনাফ:: বাংলাদেশে সর্ব দক্ষিনে অবস্থিত পর্যটন নগরী টেকনাফ পৌর শহর। প্রতি বছর শীত মৌসুমে প্রাকৃতিক দৃর্শ্যেঘেরা পর্যটক খ্যত এই শহরটি দেখার জন্য দেশী-বিদেশী হাজার হাজার পর্যটকের আগমন ঘটে। এদিকে প্রতি বছরের ন্যায় পর্যটকদের আকৃষ্ট করার জন্য, টেকনাফ পৌর শহরকে নবরুপে এবং নতুন সাজে সজ্জিত করার এক মহতি উদ্যােগ হাতে নিয়েছে টেকনাফ মডেল থানার (ওসি) প্রদীপ কুমার দাস।

সেই সুত্র ধরে গত কয়েক দিন ধরে অত্র পৌর শহরকে সৌন্দর্য্য বর্ধনে রুপান্তরিত করার জন্য  রাস্তার দুই পাশে,মার্কেট ও দোকানের সামনে হরেক রকমের গাছের টপ দিয়ে পর্যটকের আকৃষ্ট করে তুলেছে।

(ওসি) প্রদীপের প্রসংশনীয় এই উদ্দ্যােগকে অত্র এলাকার বিভিন্ন শ্রেনী পেষার মানুষ,ব্যবসায়ী ও আগত পর্যটকরা সাধুবাদ জানিয়েছেন।

এদিকে ১৯ ডিসেম্বর টেকনাফ পৌরসভা অলিয়াবাদ শাপলা চত্বর ও জিরো পয়েন্ট মোড়টিকে নতুন রুপে সাজানোর জন্য উন্নয়নের কাজ শুরু করার প্রক্রিয়া গ্রহন করেছে। পাশাপাশি রাস্তার দুই পাশে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান, দেয়ালে,গাছে ঝুলানো থাকা পুরনো বেনার গুলো নামিয়ে নিয়েছেন। এব্যাপারে স্থানীয় ব্যবসায়ী ও পথচারিরা অভিমত প্রকাশ করে বলেন (ওসি) প্রদীপের এই মহতি কাজের উর্দ্যোগটি সঠিক ভাবে বাস্তবায়ন হলে পর্যটন খ্যত টেকনাফ পৌর শহর দেশ-বিদেশ থেকে আসা আগত পর্যটকদের আকৃষ্ট করে তুলবে। তবে এই সৌন্দর্য্যকে ধরে রাখার জন্য পৌর শহরের ভিতরে ক্ষত-বিক্ষত সড়ক গুলো সংস্কার করা হলে সারা বিশ্বে টেকনাফ পৌরসভা আধুনিক এবং আকর্ষনীয় পৌরসভা হিসাবে পরিচিতি লাভ করবে।

ওসি প্রদীপের মহতি উর্দ্যোগ দেখে পৌর এলাকার বিভিন্ন শ্রেনী পেষার মানুষের মুখে দেখা দিয়েছে খুশি আর আনন্দ। ওসি প্রদীপ পৌরসভার অন্তর্গত বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানের দোকানী ভাইদের ডেকে বলেছেন পর্যটকদের আকৃষ্ট করার জন্য প্রতিটি দোকানের সামনে একটি করে গাছের টপ বসান। তিনি বলেন গাছের টপ বসানোর জন্য যাদের সামর্থ্য নেই তাদেরকে টপ বসানোর টাকা নিজ তহবিল থেকে ব্যবস্থা করে দিবেন।

শেয়ার করুন