২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

ওসি ঘুষ চাইলে বেঁধে রেখে খবর দিন : আইজিপি

Coxs--igp1

পুলিশের ঘুষ বাণিজ্যের অভিযোগ প্রসঙ্গে মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক বলেছেন, ‘কোনো ওসি ঘুষ দাবি করলে তাকে বেঁধে রেখে খবর দিন। তারপর ব্যবস্থা যা নেওয়ার নেব।’

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে শনিবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদক ও মানব পাচার বিরোধী সচেতনতামূলক সভায় আইজিপি এ কথা বলেন। সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।

মানব পাচার প্রসঙ্গে শহিদুল হক বলেন, ‘মানব পাচারকারীরা যতই শক্তিশালী কিংবা প্রভাবশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। মানব পাচারের সঙ্গে যদি কোনো পুলিশ সদস্য জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তাকে শুধুই চাকুরিচ্যুত করা হবে না, মামলা করে বিচারের আওতায় আনা হবে।’

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশের আইজি আরও বলেন, ‘দেশের নাগরিক হিসেবে সকলের সামাজিক দায়িত্ববোধ রয়েছে। সেই দায়বদ্ধতা থেকেই সকলকে ঐক্যবদ্ধভাবে মানব পাচারকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শফিকুল ইসলাম, হাইওয়ে রেঞ্জের ডিআইজি (চলতি দায়িত্বে) মল্লিক ফখরুল ইসলাম, বাংলাদেশ কোস্ট গার্ডের পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান, র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমদ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের চৌধুরী, জেলা কমিউনিটি পুলিশের সভাপতি এ্যাডভোকেট রণজিৎ দাশ, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী প্রমুখ।

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।