১৮ আগস্ট, ২০২৬ | ৩ ভাদ্র, ১৪৩৩ | ৪ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

ওসমান হত্যার ঘটনায় কেফায়েত ও ছিদ্দিকসহ ৯জনের বিরুদ্ধে মামলা


রহমত উল্লাহ :

টেকনাফ সাবরাং ইউনিয়নে আলোচিত প্রতিবাদী ছাত্রলীগ নেতা উসমান সিকদার হত্যার ঘটনায় কেফায়েত সহ ০৯ জনের বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শনিবার(০২ জানুয়ারী ) দুপুরে টেকনাফ মডেল থানায় মামলাটি দায়ের করেন ভিকটিম।

এসব তথ্য নিশ্চিত করে ওসি হাফিজুর রহমান জানান, উসমান হত্যার ঘটনায় কেফায়েত উল্লাহকে প্রধান করে ৯ জনকে এজাহার নামীয়সহ আরও ৫-৬ অজ্ঞাত আসামি করা হয়েছে।

বাকি আসামিরা হলেন-টেকনাফের কাটাবনিয়ার মো. কেফায়েত উল্লাহ, একই এলাকার মৃত মো. কাশেম, আবদুল্লাহ ওরফে খুলু মেম্বার, মো. শাকের, তার ভাই মকতুল হোসেন ওরফে মতলব, হারিয়াখালি শামশুল আলম, কচুবনিয়ার আবুল মনজুর, পুরান পাড়ার মৌলভী গফুর, আলীর ডেইল মেম্বার ছিদ্দিক আহমদ।

ওসি জানান, এর মধ্যে আবদুল্লাহ ওরফে খুলু মেম্বারের ছেলে মো. শাকেরকে গ্রেফতার করে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

গত শুক্রবার ভোরে টেকনাফের কচুবনিয়া মাদক ব্যবসায়ীর হাতে হত্যা হন ছাত্রলীগ নেতা উসমান সিকদার।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।