২৪ জুলাই, ২০২৬ | ৯ শ্রাবণ, ১৪৩৩ | ৯ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা

ওমরাহ শেষে ফেরার পথে সৌদিতে ৪ বাংলাদেশি নিহত

ওমরাহ শেষে ফেরার পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন জনসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার হাফার-আল বাতিন থেকে ২০০ কিলোমিটার দূরে উম্মে জম জম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল আজিজের বাড়ি ফেনী। তিনি এক সপ্তাহ আগে দুই সন্তান, স্ত্রী ও শাশুড়িকে নিয়ে সৌদি আরব আসেন বলে জানা গেছে।

শুক্রবার ওমরাহ শেষে বাফার-আল বাতিন যাওয়ার পথে শনিবার ভোর ৫টায় এই দুর্ঘটনায় আব্দুল আজিজের দুই সন্তান ও গাড়িচালক মাসুদ ঘটনাস্থলেই মারা যান। আব্দুল আজিজ হাসপাতালে নেয়ার পর মারা যান।

আব্দুল আজিজের স্ত্রী এবং শাশুড়ি মুমূর্ষু অবস্থায় স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।