৩ মে, ২০২৬ | ২০ বৈশাখ, ১৪৩৩ | ১৫ জিলকদ, ১৪৪৭


শিরোনাম
  ●  বীর মুক্তিযোদ্ধা এম. আবদুল হাই এর ১২তম মৃত্যুবার্ষিকী আজ   ●  গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ে জেন্ডার ও জলবায়ু বিষয়ক আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত   ●  ঘুমধুমে অবৈধ পাহাড় কাটা: ডাম্প ট্রাকে মাটি যাচ্ছে বদির ক্যাশিয়ার আঃলীগ নেতা খাইরুল আলম চৌধুরী’র ইটভাটায়   ●  সহকারী বন সংরক্ষক (এসিএফ) শাহিনুর ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রসঙ্গে প্রতিবাদ   ●  ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি হলেন রামু থানার নবাগত ওসি আরমান   ●  ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের টিমের সঙ্গে সাউথ কোরিয়া গেলেন লায়ন মো. মুজিবুর রহমান   ●  কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্ব পেলেন উখিয়ার ডা. নুরুল আবছার শিমুল   ●  উখিয়ায় বসতভিটা দখলকে কেন্দ্র করে হামলা: নারী-পুরুষসহ আহত ৪, এলাকায় আতঙ্ক   ●  বার কাউন্সিলে উত্তীর্ণ সিবিআইইউ শিক্ষার্থীদের সংবর্ধনা   ●  এআই বিষয়ে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সেমিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমানের সাক্ষাত

ঐক্যবদ্ধ থাকলে আ’লীগকে কেউ হারাতে পারেনা

সংবাদ বিজ্ঞপ্তি : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগকে কেউ হারাতে পারেনা। তাই কক্সবাজার পৌর নির্বাচনে নৌকা প্রতীকের উপচে পড়া বিজয় থেকে শিক্ষা নিয়ে আগামী জাতীয় নির্বাচনেও চারটি আসনে বিজয়ের জন্য নেতাকর্মীদের প্রস্তুত হতে হবে।” এসময় পর্যটন নগরীর সার্বিক উন্নয়নের দায়িত্ব নিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, “মুজিবুর রহমানকে রেকর্ড সংখ্যক ভোট দিয়ে মেয়র নির্বাচিত করায় আমি কক্সবাজার পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি, পাশাপাশি পৌরসভার যানবাহন সঙ্কট, যানজট নিরসন, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, বর্জ্য অপসারণ এবং প্রয়োজনীয় সব ধরণের উন্নয়নসহ সর্বোপুরী মেয়রের দাবীর প্রেক্ষিতে বৃহত্তর ৭নং ওয়ার্ডের সন্ত্রাসী জনপদে দ্রুত সময়ের মধ্যে একটি পুলিশ ক্যাম্প স্থাপনের আশ্বাস দেন সরকার প্রধান।”

মঙ্গলবার রাত ৮টার দিকে গণভবনে কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান সৌজন্য সাক্ষাতকালে প্রধানমন্ত্রী জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি এসব কথা বলেন। এর আগে সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রীকে সালাম করেন নবনির্বাচিত মেয়র মুজিবুর রহমান ও দলীয় কাউন্সিলররা।

পরে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হন প্রধানমন্ত্রী। এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, রেজাউল করিম, সালাউদ্দিন আহমদ সিআইপি, নুরুল আবছার, মাহমুদুল হক চৌধুরী, কানিজ ফাতেমা মোস্তাক, মাসেদুল হক রাশেদ, মাহবুবুর রহমান চৌধুরী, রাশেদুল ইসলাম, নাজনীন সরওয়ার কাবেরী, আলহাজ¦ শফিকুর রহমান, মোহাম্মদ নজিবুল ইসলাম, হাজী এনামুল হক, উজ্জ্বল কর, আবু তালেব, মাহমদুল করিম মাদু, শহিদুল হক সোহেল, বদরুল হাসান মিল্কী, শফিকুল কাদের, হেলাল উদ্দিন কবির, কায়সারুল হক জুয়েল, জহিরুল ইসলাম, শফিউল্লাহ আনছারী, রফিকুল ইসলাম প্রিন্স, নুসরাত জাহান মুন্নী, কাজী মোরশেদ আহম্মদ বাবু, সালাউদ্দিন সেতু, গিয়াস উদ্দিন, নাছির উদ্দিন, এবি ছিদ্দিক খোকন, শাহজাহান ছিদ্দিকী, খোরশেদ আলম, মোহাম্মদ আজিম, জিএম কাশেম ও সাহাব উদ্দিন সিকদারসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।