২৪ জুন, ২০২৬ | ১০ আষাঢ়, ১৪৩৩ | ৮ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

এ্যাম্বুলেন্সে করে চকরিয়া আসায় ৬ জনকে জরিমানা ও কোয়ারেন্টাইন

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী : লকডাউন অমান্য করে ঢাকা হতে অ্যাম্বুলেন্স যোগে গোপনে কক্সবাজারে প্রবেশ করায় ৬ জনকে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। এই ৬ জনকে ১৪ দিনের হোম কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

শনিবার ১১ এপ্রিল চকরিয়া উপজেলার চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ও করাইয়াঘোনা গ্রামে গিয়ে চকরিয়া ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুদ্দীন মোঃ শিবলী নোমান লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে এই শাস্তি প্রদান করেন।

চকরিয়ার ইউএনও নুরুদ্দীন মোঃ শিবলী নোমান জানান, গত ৯ এপ্রিল করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন ঘোষিত লকডাউন অমান্য করে ঢাকা হতে তারা এ্যাম্বুলেন্স যোগে গোপনে চকরিয়া আসার খবর পেয়ে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।