১৫ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার

এসপি হলেন কক্সবাজারের রফিকুল ও শাকিল আহমেদ

নিজস্ব প্রতিবেদক:
বিএসএস পুলিশ ক্যাডারের ১৭৭ জন অতিরিক্ত পুলিশ সুপারকে মঙ্গলবার (৭ নভেম্বর) পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এরমধ্যে ১৫০ জনকে পুলিশ সুপার পদে নবসৃষ্ট সুপার নিউমারি পদোন্নতি দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়। একই দিন নিয়মিত পদোন্নতি দেওয়া হয়েছে ২৭ জনকে। সবমিলিয়ে মোট ১৭৭ জন অতিরিক্ত পুলিশ সুপারকে পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর আগে আজই ১৪০ জন পুলিশ সুপারের সুপার নিউমারি হিসেবে অতিরিক্ত মহাপরিদর্শক অ্যাডিশনাল এসপি পদে পদোন্নতি পেয়েছেন।
এর মধ্যে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শাকিল আহমেদ পুলিশ সুপার হয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শাকিল আহমেদ দীর্ঘদিন ধরে কক্সবাজার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কর্মতৎপরতা, সততা মেধা ও প্রজ্ঞায় ইতোমধ্যে কক্সবাজারবাসীর মন জয় করেছেন এই দুই কর্মকর্তা।
পদন্নোতি পাওয়ায় তাঁরা সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, ‘কক্সবাজারের সাবেক পুলিশ সুপার মো. হাসানুজ্জামান ও বর্তমান পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলামের নির্দেশনায় আমি সর্বদা মানুষের জন্য কাজ করেছি। দায়িত্ব পালনে আমার সহকর্মী, সাংবাদিকসহ সকল স্তরের মানুষের আন্তরিক সহযোগিতা পেয়েছি। এ জন্য সবার প্রতি আমি কৃতজ্ঞ। ভবিষ্যতেও মানবসেবায় সকলের দোয়া কামনা করছি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।