মূল খবরে যান

শিরোনাম
● কম খরচে প্রসূতি সেবা দিয়ে প্রশংসিত ডা. রোকসানা● শ্মশানের দেয়াল ভাঙার অভিযোগে ক্ষোভ, ৮ অক্টোবরের মধ্যে ব্যবস্থা না হলে উখিয়ায় দুর্গাপূজা বন্ধের সিদ্ধান্ত● কৃষকের যত চ্যালেঞ্জ● খালেকুজ্জামান এমন রাজনীতির জন্ম দিয়েছেন মানুষ এখনো মুগ্ধ হয়ে আছেন● ফাল্গুনী মেকওভার পার্লারে নিম্নমানের সাজ, নারীদের হয়রানি-হুমকি ‘আমাদের বিরুদ্ধে রিভিউ দিলেও আমাদের কিছু যায়-আসে না’● সম্প্রতি উখিয়ায় সার ডিলার নিয়োগ সংক্রান্ত বিষয়ে “গণসংযোগ” ও “উখিয়া বার্তা” নামক অনলাইন সংবাদমাধ্যমে আমার বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে● সাহসিকতা ও সেবামূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে পিপিএম পদক পেলেন ওসি মনিরুল ইসলাম ভূইয়া● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ

এসএসসিতে জিপিএ-৫ এ শীর্ষে কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ও পাসের হারে সাবরাং উচ্চ বিদ্যালয়

শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে,জেলার সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে কক্সবাজার সদর উপজেলা। এ উপজেলায় ৩০৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এরপর ক্রমান্বয়ে চকরিয়ায় ২৩৩ জন, রামুতে ৩৭, উখিয়ায় ৩৪, পেকুয়ায় ৩২, মহেশখালীতে ২৮, কুতুবদিয়ায় ২৪ ও টেকনাফে ২১ জন। স্কুল ভিত্তিক সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে কক্সবাজার সরকারি বালক উচ্চ, তাদের ১২৬ জন শিক্ষার্থী এ কৃতার্থ দেখান। এরপর ক্রমান্বয়ে সেরা কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (১০৯ জন), তৃতীয় স্থানে চকরিয়া কোরক বিদ্যাপিঠ (১০২ জন), চতুর্থ স্থানে চকরিয়া সেন্ট্রাল উচ্চ বিদ্যালয় (৩০ জন) এবং পঞ্চম স্থানে চকরিয়া প্রি-ক্যাডেট গ্রামার স্কুল (২৮ জন)। এছাড়া জেলার একমাত্র ১০০ শতাংশ পাসের হার পাওয়া শিক্ষা প্রতিষ্ঠান টেকনাফের সাবরাং উচ্চ বিদ্যালয়।
উপজেলা ভিত্তিক জিপিএ-৫ ও পাসের হারে সেরা বিদ্যালয়- কক্সবাজার সদর উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় (১২৬ জন) ও পাসের হারে সর্বোচ্চ গোমাতলী উচ্চ বিদ্যালয় (৯৭.৩৭ শতাংশ); রামু উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ রামু বালিকা উচ্চ বিদ্যালয় (১২ জন) ও পাসের হারে সর্বোচ্চ নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয় (৯৬.০৯ শতাংশ); চকরিয়া উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ চকরিয়া কোরক বিদ্যাপীঠ (১০২ জন) ও পাসের হারে সর্বোচ্চ কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় (৯৭.৪১ শতাংশ); পেকুয়া উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ পেকুয়া জিএমসি ইনস্টিটিউশন (২১ জন) ও পাসের হারে সর্বোচ্চ রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয় (৯০.১০ শতাংশ; মহেশখালী উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ পেয়েছে মহেশখালী মডেল উচ্চ বিদ্যালয় (৯ জন) ও পাসের হারে সর্বোচ্চ মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (৯৪.৯৪ শতাংশ); কুতুবদিয়া এ উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ ও পাসের হার দু’টোই কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় (১৭ জন ও ৮১.৮৭ শতাংশ); উখিয়া উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ উখিয়া উচ্চ বিদ্যালয় (১২ জন) ও পাসের হারে সর্বোচ্চ জালিয়াপালং উচ্চ বিদ্যালয় (৮১.০৩ শতাংশ) এবং টেকনাফ উপজেলায় সর্বোচ্চ জিপিএ-৫ হ্নীলা উচ্চ বিদ্যালয় (৬ জন) ও পাসের হারে সর্বোচ্চ সাবরাং উচ্চ বিদ্যালয় (১০০.০০ শতাংশ)।

শেয়ার করুন