১ আগস্ট, ২০২৬ | ১৭ শ্রাবণ, ১৪৩৩ | ১৭ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী

এসএসসি পরীক্ষা দিবেন অভিষেক বচ্চন: অ্যাডমিট কার্ড ভাইরাল

‘ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে স্টার পারফর্ম্যান্স দিতে হবে। কোনও ফিল্ম ফ্লপ হয়, পরিচালক আপনার ফোন ধরা পর্যন্ত বন্ধ করে দিবেন। বাবা বলিউডের সুপারস্টার হলেও তাতে কিছু যায় আসে না।’ কথাগুলো বলিউড শাহেনশা আমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের।
বিগত কয়েক বছর বলিউডে তার উপস্থিতি তেমন একটা চোখে পড়ার মতো নয়। সম্প্রতি তার অভিনীত কোন ছবিই তেমন সাফল্যের মুখ দেখেনি। কিন্তু তাই বলে সরকারী চাকুরীর পরীক্ষায় বসছেন অভিষেক বচ্চন! বিশ্বাস হচ্ছে না! অন্তত এসএসসি এমটিএস পরীক্ষার অ্যাডমিট কার্ড তেমনটাই বলছে।
এসএসসি পরীক্ষা নিয়ে একটার পর একটা বিভ্রাট লেগেই আছে। গত রবিবার অনলাইনে এসএসসি এমটিএস পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কারণে পরীক্ষা বাতিল করা হয়। এবার এসএসসি এমটিএস পরীক্ষার একটি অ্যাডমিট কার্ডে অভিষেক বচ্চনের নাম ও ছবি প্রকাশের ঘটনায় সরগরম হয়ে উঠেছে অনলাইন বিশ্ব।
এই অ্যাডমিট কার্ডের ছবি-সহ বুধবার সন্ধ্যায় পিটিআই’র পক্ষ থেকে একটি টুইট করে জানানো হয়,  ‘সম্ভবত কেউ ঠাট্টা করেছেন। জুনিয়র বচ্চনের নাম ও ছবি-সহ অ্যাডমিট কার্ড যা এসএসসি-র সরকারি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।’
এসএসসি-র কর্তৃপক্ষের তরফ থেকেও এই অ্যাডমিট কার্ডকে ভুয়া বলে দাবি করা হয়েছে। তবে সরকারি ওয়েবসাইটে এ রকম ভুয়া অ্যাডমিট কার্ড কীভাবে আপলোড হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় প্রশাসন। ইন্ডিয়া ডটকম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।