৩ সেপ্টেম্বর, ২০২৬ | ১৯ ভাদ্র, ১৪৩৩ | ২০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

এসএসসি পরীক্ষা: কেন্দ্র সচিবদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা

এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় কেন্দ্র সচিবরাও স্মার্টফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। তবে জরুরি প্রয়োজনে সাধারণ হ্যান্ডসেট ব্যবহার করতে পারবেন তারা। এছাড়া কেন্দ্রে পরীক্ষার্থী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না।

মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব নিষেধাজ্ঞার কথা জানান।

তিনি বলেন, ‘আমরা এটা স্ট্রিক্টটি বলে দিচ্ছি- কোনো টিচার কোনো টেলিফোন পরীক্ষাকেন্দ্রে নিতে পারবেন না। পরীক্ষাকেন্দ্রে একটাই ফোন নিতে পারবেন কেন্দ্র সচিব। সেটি তিনি তার অফিস কক্ষে রাখবেন এবং সেটা স্মার্টফোন না, সেটা হবে সাধারণ ফোন।’

শিক্ষামন্ত্রী জানান এর আগেও কেন্দ্র সচিবদের এই বিষয়ে ব্রিফ করা হয়েছে। কেউ নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান মন্ত্রী।

আগামী ২ ফেব্রুয়ারি থেকে দেশের ৩ হাজার ২৩৬টি কেন্দ্রে একেযোগে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবার এ পরীক্ষায় অংশ নেবে ১৭ লাখ ৮৬ হাজার ৬১৩ জন শিক্ষার্থী।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।