৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২১ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

এসআই মো.ইমরানের বিচক্ষতায় হারিয়ে যাওয়া লাগেজ ফিরে পেল তৃপ্তি

বিশেষ প্রতিবেদক:

সিএমপির কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ইমরানের বিচক্ষণতায় হারিয়ে যাওয়া লাগেজ ফিরে পেয়েছে লোনা নাহিদ তৃপ্তি নামের এক নারী। হারানো মালামালসহ লাগেজটি ফিরে পেয়ে তিনি “টিম কোতোয়ালী”র প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সিএমপি কর্তৃক “আমার গাড়ি নিরাপদ” নামক একটি সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করার জন্য তিনি পুলিশ কমিশনার, সিএমপি, চট্টগ্রামকে ধন্যবাদ জানান।

সূত্র মতে, গত ৭ জুলাই দক্ষিণ খুলশী থেকে কোতোয়ালী থানাধীন টেরি বাজারে ঈদের শপিং করতে এসে ভুলবশত সিএনজিতে লাগেজ রেখে নেমে পড়েন লোনা নাহিদ তৃপ্তি। কিছুক্ষণ পর লাগেজের কথা স্মরণ হতেই ছুটে যান রাস্তায়। কিন্তু সিএনজির কোন হদিস পাওয়া যায়নি। লাগেজ ভর্তি দামী ড্রেস, স্মর্ণালংকার ও নগদ ২৮,০০০/- টাকা হারিয়ে তিনি দিশেহারা হয়ে শরণাপন্ন হন কোতোয়ালী থানার।

কোতোয়ালী থানার এস,আই মোহাম্মদ ইমরান সিএমপি কর্তৃক মহানগর ভিজিল্যান্স প্রোগ্রাম) এর মাধ্যমে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সিএনজি গাড়ির নাম্বার সনাক্ত করেন।
আমার গাড়ি নিরাপদ” ডাটাবেজ থেকে গাড়ির মালিক এবং চালকের তথ্য সংগ্রহ করে ১৪ জুলাই ব্যাগটি উদ্ধার করে মালিকের কাছে হস্তান্তর করেন। হারিয়ে যাওয়া ব্যাগ ফিরে পেয়ে মহাখুশি তৃপ্তি।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।