২৪ আগস্ট, ২০২৬ | ৯ ভাদ্র, ১৪৩৩ | ১০ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি হিসেবে বাবুল, কাজল, মনতোষ ও ফারুক এর যোগদান

Asian TV pic

দেশের অন্যতম বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টেলিভিশনে কক্সবাজারের বিভিন্ন উপজেলা প্রতিনিধি হিসেবে বাবুল, ফারুক, কাজল ও মনতোষ যোগদান করেছেন। গত বৃহষ্পতিবার প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক মিজানুর রহমান স্বাক্ষরিত নিয়োগ পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, সারাদেশের প্রত্যন্ত অঞ্চলের মাটি ও মানুষের খবর টেলিভিশনের পর্দায় তুলে আনার প্রত্যয়ে দেশের গুরুত্বপূর্ন উপজেলাগুলোতে প্রতিনিধি নিয়োগ দিয়েছে এশিয়ান টেলিভিশন।

তারই ধারাবাহিকতায় কক্সবাজারের ৫টি উপজেলায় উদীয়মান ৪ জন সংবাদকর্মীকে নিয়োগ দেয়া হয়েছে। এর মধ্যে রামু উপজেলায় আরোজ ফারুক, চকরিয়া উপজেলায় গোলাম মোস্তফা বাবুল, মহেষখালী উপজেলায় মনতোষ বেদাজ্ঞ ও পেকুয়া-কুতুবদিয়া উপজেলায় শহিদুল ইসলাম কাজলকে এশিয়ান টেলিভিশনের উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। পেশাগত দায়িত্ব পালনে তারা সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।