২০ আগস্ট, ২০২৬ | ৫ ভাদ্র, ১৪৩৩ | ৬ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত

এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট করলেই রোহিঙ্গাদের বিরুদ্ধে ব্যবস্থা-ডিসি


কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আলী হোসেন বলেছেন, অনুপ্রবেশকারী সকল রোহিঙ্গাদের ডাটা-বেইজের আওতায় আনার লক্ষে কাজ আরম্ভ হয়েছে। মানবিক কারণে সরকার তাদের প্রতি সহানুভূতিশীল মনোভাব পোষণ করছে। তবে তারা যদি এলাকার শান্তি-শৃঙ্খলা নষ্ট বা রাষ্ট্রবিরোধী কোন কাজে লিপ্ত থাকে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেয়া হবে।

রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত রোহিঙ্গা বিষয়ক জেলা টাস্কফোর্স কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোহিঙ্গা ইস্যু নিয়ে সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার নির্দেশনা প্রদান করেন ডিসি।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজি মো: আবদুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট খালেদ মাহমুদ,আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

 

 

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।