৮ আগস্ট, ২০২৬ | ২৪ শ্রাবণ, ১৪৩৩ | ২৪ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন   ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার

চকরিয়া বদরখালী জাতীয় পার্টির সম্মেলনে-হাজি ইলিয়াছ এমপি

এরশাদের উন্নয়ন দেখেই সাধারণ মানুষ এখন জাতীয় পার্টিতে যোগ দিচ্ছেন

এম.জিয়াবুল হক,(চকরিয়া): জাতীয় পার্টি চকরিয়া উপজেলা বদরখালী ইউনিয়ন শাখার দ্বি-বাষিক সম্মেলন গতকাল ২নভেম্ববর বিকাল ৩টায় বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া -পেকুয়া জাতীয় সংসদ সদস্য ও কক্সবাজার জেলা জাতীয় পার্টির সভাপতি গণমানুষের নেতা হাজি মোহাম্মদ ইলিয়াছ।
প্রধান অতিথি হাজি মোহাম্মদ ইলিয়াছ এমপি বলেন, পল্লীবন্ধু এইচএম এরশাদের শাসনামলের উন্নয়নের কথা চিন্তা করে দেশের আপামর জনতা এখন দলে দলে জাতীয় পার্টিতে যোগ দিচ্ছে। তারা বুঝে গেছে উন্নয়ন চাইলে জাতীয় পার্টির বিকল্প নাই। তাই জাতীয় পার্টির হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করে জাতীয় পার্টির ঘাটিতে পরিণত করতে হবে। এর মাধ্যমে প্রতিটি পাড়া-মহল্লায় জাতীয় পার্টির কমিটি গঠন করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার নিয়ে চকরিয়া-পেকুয়ার আসন পল্লী বন্ধু এরশাদ ও বেগম রওশন এরশাদকে উপহার দিতে হবে।
বদরখালী ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব এম আবদু ছাত্তার খানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোয়ার আলম, কক্সবাজার জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যন ও জেলা জাতীয় মহিলা পার্টির সাধারণ সম্পাদিকা আসমাউল হুসনা, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও মহিলা পার্টির নেত্রী রেহেনা খানম রাহু, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা জাতীয় পাটির সাংগঠনিক সম্পাদক আলহাজ মো. নুরুল আমিন, চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ গিয়াস উদ্দিন, চকরিয়া পৌরসভা জাতীয় পার্টির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন, চকরিয়া উপজেলা সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
সম্মেলনে উদ্বোধক ছিলেন মাতামুহুরী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো: টিপু সোলতান, মাতামুহুরী উপজেলা জাতীয় পার্টির প্রধান বক্তা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চকরিয়া উপজেলা মহিলা পার্টির সভাপতি জোসনা আক্তার, সাধারণ সম্পাদক সজরুন্নাহার বুলু, মাতামুহুরী উপজেলা সভাপতি হুমায়রা বেগম, মাতামুহুরী উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক হাফেজ মো: ইকবাল, জাপা নেতা নাছির উদ্দিনসহ উপজেলা, ইউনিয়ন ও প্রত্যেক ওয়ার্ড জাতীয় পার্টি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলনে বদরখালী ইউনিয়ন জাতীয় পার্টির আংশিক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শওকত আলী চৌধুরী ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরুল আবছার সওদাগর। ঘোষিত কমিটিকে আগামী ১মাসের মধ্যে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে উপজেলার সভাপতি-সম্পাদক বরাবরে জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।