১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

এমপি লিটন হত্যা মামলায় কাদের ১০ দিনের রিমান্ডে

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় এমপি মনজুরুল ইসলাম লিটন হত্যা মামলায় জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক এমপি আবদুল কাদের খানের ১০ দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মইনুল হাসান ইউসুব এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শফিকুর রহমান বলেন, লিটন হত্যা মামলায় কাদের খানকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে পুলিশের আবেদন মঞ্জুর করেন আদালত।
এরআগে বুধবার সকালে পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক জাতীয় পার্টির সাবেক এমপি কর্নেল (অব.) ডা. আবদুল কাদের খানকে এমপি লিটন হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ ও ‘অর্থ যোগানদাতা’ দাবি করেনভ
তিনি বলেন, কাদের এমপি লিটনকে হত্যার জন্য গত এক বছর ধরে নানাভাবে পরিকল্পনা করে আসছিলেন। গত ছয় মাস থেকে তিনি এ হত্যাকাণ্ডে অংশ নেয়া কিলারদের বিভিন্ন প্রলোভন দিয়ে অস্ত্র প্রশিক্ষণ দিয়েছেন।
খন্দকার গোলাম ফারুকের ভাষ্য, লিটন হত্যায় অংশ নেয়া ব্যক্তিদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন- কাদের খানের গাড়িচালক আবদুল হান্নান, দুই গৃহকর্মী শাহিন মিয়া ও মেহেদী হাসান এবং তাদের সহযোগী রানা। প্রথম তিনজন গ্রেফতার আছেন। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। আর রানা পলাতক রয়েছেন।
ডিআইজি গোলাম ফারুক আরো বলেন, কাদের খান শুধু এমপি লিটনকে হত্যা নয়, উপ-নির্বাচনে অংশ নেয়া জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকেও হত্যার পরিকল্পনা করে আসছিলেন।
এমপি লিটন হত্যা মামলায় কাদের খানকে মঙ্গলবার বগুড়া শহরের রহমাননগরের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের আগে ছয় দিন তাকে ‘নজরবন্দী’ রাখা হয়েছিল। তার গ্রামের বাড়ি সুন্দরগঞ্জের ছাপারহাটি গ্রামে।
প্রসঙ্গত, ২০১৬ সালের ৩১ ডিসেম্বর সরকার দলীয় এমপি মনজুরুল ইসলাম লিটন নিজ বাড়িতে দুর্বৃত্তের গুলিতে খুন হন। এমপি লিটনের খুন হলে আসনটি শূন্য হয়। ওই আসনের উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ২২ মার্চ ভোট গ্রহণের কথা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।