১০ মার্চ, ২০২৬ | ২৫ ফাল্গুন, ১৪৩২ | ২০ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

এমপি বদির অর্থায়নে নতুন বাড়ি পাচ্ছে জমিলা


উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির বদান্যতায় নতুন করে বাচার স্বপ্ন দেখা টেকনাফ বাহারছড়ার জমিলা নতুন বাড়ি পাচ্ছে। গত মঙ্গলবার জমিলা হাসপাতাল ছেড়ে বাড়িতে চলে গেছে। যাওয়ার এমপি বদি জমিলাকে এমপি বদির নিজ অর্থায়নে পাঁকা বাড়ি নির্মান করে দেয়ার প্রতিশ্রুতি দেন। সেই সাথে তাকে আর্থিক ভাবে স্বাবলম্বী করার ব্যবস্থা গ্রহনের কথাও জানান এমপি বদি।
গত ১১ মার্চ টেকনাফ বাহারছড়ার শামলাপুর বাজারে পেটে ১৭ কেজি ওজনের টিউমার নিয়ে যন্ত্রনায় কাতরাচ্ছিল। সেসময় কয়েকজন যুবক তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়। সেই স্ট্যাটাসের সূত্র ধরে এমপি বদি জমিলার চিকিৎসার দায়িত্ব নেয়। ১৩ মার্চ কক্সবাজার আলফুয়াদ হাসপাতালে ডাঃ শাহ আলম অপারেশন করে জমিলার ১৭ কেজি ওজনের টিউমার বের করে।
২১ মার্চ বিকেলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।
যাওয়ার সময় জমিলা এমপি বদির প্রতি কৃতজ্ঞতা জানান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।