২২ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

এমপি বদিকে নিয়ে ছেলে শাওনের অাবেগঘন স্ট্যাটাস

received_1825577804367119
উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে শাওন আরমান তার ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটা হুবুহু তুলে ধরা হলঃ

আবদুর রহমান বদি। উখিয়া-টেকনাফ আসন থেকে নির্বাচিত ২ বারের সংসদ সদস্য। এর আগে ছিলেন টেকনাফ পৌরসভার মেয়র। জনগন যাকে যখনই সুযোগ পেয়েছে তখনই তাদের ভোটাধিকারের মাধ্যমে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। তার ফলশ্রুতিতে এমপি বদি কোনদিন জনগনের সাথে বেইমানি করেননি। জনগনের কাছে তিনি শাসক হিসেবে আবির্ভূত হননি। ছিলেন সেবক হিসেবে। তাই তাদের সেবায় নিজেকে করেছেন আত্ননিয়োগ।
received_1825578087700424
জনগনের একটি টাকা আত্নসাত করেছেন বা কারো কাছে অনৈতিক সুবিধা নিয়েছেন এমন প্রমান কেউ দিতে পারবে না। যতদিন সুযোগ পেয়েছেন ততদিন ছিলেন জনগনের পাশে। ওনি কখনো নিজেকে এমপি হিসেবে জাহির করতেন না। তার কাছে সবাই পেয়েছে সমান সুযোগ। অনেক ক্ষেত্রে তিনি সমাজের উচ্চ শ্রেনীর মানুষের চেয়ে গরীব-দুঃখীরাই ছিল ওনার আপনজন। তাই তিনি আজ বিরাগভাজন হয়েছেন সমাজের কিছু উচ্চ শ্রেনীর মানুষের কাছে। অনেকের অন্যায় আবদার রক্ষা না করায় তার বিরুদ্ধে বিনিয়োগ করছেন কোটি কোটি টাকা। আর বিভিন্ন মিডিয়ার কাছে তাকে বানিয়েছেন ইয়াবা ব্যবসায়ী, মানবপাচারকারী সহ আরো অনেক কিছু। তবুও তিনি সুযোগ থাকা সত্ত্বেও ওনার বিরুদ্ধে আচরনকারীদের কোন দিন হয়রানী করেননি। আজকের দিনে সেটাই মনে হচ্ছে অপরাধ।
তবুও কবির ভাষায় বলব…
“আমার এ ঘর ভাঙ্গিয়াছে যেবা আমি বাধিঁ তার ঘর
আপন করিতে কাদিঁয়া বেড়ায় যে মোরে করেছে পর”

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।