৪ এপ্রিল, ২০২৬ | ২১ চৈত্র, ১৪৩২ | ১৫ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

এমপি বদি প্রতিশ্রুতিঃ বাড়ি নির্মানের টাকা পেলেন অসহায় জমিলা


বাড়ি নির্মানের জন্য টাকা পেলেন টেকনাফ বাহারছড়ার জমিলা বেগম। সোমবার বিকেলে উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি জমিলাকে বাড়ি নির্মানের জন্য ৫০ হাজার টাকা দেন। পরবর্তীতে আরো সহযোগিতার আশ্বাস দেন।
গত ১১ মার্চ টেকনাফ বাহারছড়ার শামলাপুর বাজারে গুরুতর অসুস্থ জমিলাকে এমপি বদি নিজের অর্থায়নে আল ফুয়াদ হাসপাতালে অপারেশন করে ১৭ কেজি টিউমার বের করে ডাক্তাররা।
এর পরে সুস্থ হয়ে বর্তমানে জমিলা নিজের বাবার বাড়িতে আছেন। কিন্তু তার নিজের থাকার কোন বাড়ি ছিল না। সে কথা শুনে এমপি বদি বাড়ি নির্মানের প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবে এমপি বদি সোমবার জমিলার হাতে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
বাহারছড়ার ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দীন জানান, দীর্ঘদিন জমিলা টিউমার নিয়ে অনেক কষ্ট পেয়েছে। তিনি এমপি বদির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জমিলা জানান, এমপি বদি আমাকে সুস্থ করার জন্য চিকিৎসা ভার বহন করেছেন তার জন্য এমপি বদির কাছে চির কৃতজ্ঞ থাকব। তিনি মহান আল্লাহর কাছে এমপি বদির সুস্বাস্থ্য কামনা করেন।
এমপি বদি জানান, গরীব-দুঃখী মানুষকে সাথে নিয়েই আমার রাজনীতি। তিনি বাকী জীবনটা এই অসহায় মানুষের পাশে থাকতে চান।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।