মূল খবরে যান

শিরোনাম
● অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট মাহমুদুল হক সিকদারে’র জানাযার নামাজ সম্পন্ন● ঢাবি কক্সবাজার স্টুডেন্টস ফোরামের নতুন নেতৃত্বে এমরান-তারেক-সাহিক● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তহবিল থেকে ১৭ লাখ ৬০ হাজার টাকার অনুদান

এমপি জাফর আলমের আবেদনে চকরিয়া-পেকুয়ার ১৯ অসুস্থ রোগী পেল চিকিৎসা অনুদান

শেয়ার করুন

এম.জিয়াবুল হক,চকরিয়াঃ চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের জাতীয় সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ জাফর আলমের ঐকান্তিক প্রচেষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত তহবিল থেকে চকরিয়া-পেকুয়া উপজেলার আরো ১৯ জন অসুস্থ নারী-পুরুষকে চিকিৎসার জন্য ১৭ লাখ ৬০হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। অনুদানপ্রাপ্ত ১৯ জনের মধ্যে চকরিয়া উপজেলার ১২ জন ও পেকুয়া উপজেলায় ৭ জন।
শনিবার (১৩ জুলাই) সকালে চকরিয়া পৌরসভার পালাকাটাস্থ বাসভবনে সংসদ সদস্য আলহাজ জাফর আলম প্রধানমন্ত্রীর অনুদানে চেক অসুস্থ এসব নারী-পুরুষের হাতে তুলে দেন।

সংসদ সদস্য আলহাজ জাফর আলমের ব্যক্তিগত সহকারী (পিএস) আমিন চৌধুরী বলেন, কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম এমপির আবেদন ও সুপারিশের ভিত্তিতে তাঁর নির্বাচনী এলাকা চকরিয়া-পেকুয়া উপজেলার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত চিকিৎসার ব্যয় নির্বাহে এবং অসুস্থ ১৯ জন নারী, শিশু ও পুরুষকে এ অনুদান দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চিকিৎসা ও ভরণপোষণের জন্য তাদের এই অনুদান প্রদান করা হয়েছে।

গতকাল অনুদানের চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও জেলা আওয়ামীলীগের সদস্য উম্মে কুলছুম মিনু, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চকরিয়া ভাইস চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম বুলবুল, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহনেওয়াজ চৌধুরী বিটু মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ভিপি রোস্তম শাহরিয়ার, চকরিয়া পৌরসভার কাউন্সিলর মুজিবুল হক মুজিব, আওয়ামীলীগ নেতা এসএম সায়েম প্রমুখ।

শেয়ার করুন