২১ মে, ২০২৬ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৩ জিলহজ, ১৪৪৭


শিরোনাম
  ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি   ●  বিবেক’কে জাগ্রত রেখে দেশ ও মানুষের জন্য কাজ করতে হবে- অতিরিক্ত আইজি শাহাবুদ্দিন খান   ●  চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন   ●  বেশি বাড়াবাড়ি করলে বিএনপি’র পদযাত্রা মরণযাত্রা হয়ে উঠবে-সাবেক সাংসদ বদি

এমপি কমলের সাথে “বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেডারেশন” রামু শাখার শুভেচ্ছা বিনিময়

প্রেস বিজ্ঞপ্তিঃ নব-গঠিত ” বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার ছাত্র ফেড়ারেশন” রামু উপজেলা শাখা কমিটির নেতৃবৃন্দরা কক্সবাজার সদর (০৩) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সাইমুম সরওয়ার কমলের সাথে ২৮ জুন শনিবার রামু উপজেলা চত্বরে শুভেচ্ছা বিনিময় করেন। রামু শাখার নব নির্বাচিত সভাপতি মাকছুদুর রহমান সাগর ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিয়াদের সাথে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতিঃ মেহেদী হাসান সহ রামু উপজেলার অন্যন্য নেতৃবৃন্দ।  মাননীয়  এমপি মহোদয় কমিটির নেতাদের আন্তরিক ধন্যবাদ জানান। পাশাপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সংগঠনের নেতাকর্মীদের একযোগে কাজ করার জন্য বলেন। তিনি আরও বলেন  মাননীয় প্রধানমন্ত্রী, দেশরত্নের দেশ গড়ার জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের সবাইকে পরিশ্রমী হয়ে দেশ গড়ার কাতারে সামিল হতে হবে। তবেই সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সোনার বাংলা স্বপ্ন থেকে বাস্তবে পরিণত হবে। ভবিষ্যতে সংগঠনের প্রয়োজনে পাশে থাকবেন বলে আশ্বাস দেন তিনি। নতুন নেতৃবৃন্দরা এমপি মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সংগঠনকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।