৩০ জুন, ২০২৬ | ১৬ আষাঢ়, ১৪৩৩ | ১৪ মহর্‌রম, ১৪৪৮


শিরোনাম
  ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার   ●  বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির বার্ষিক সাধারণ সভায় এমপি জাফর আলম   ●  টেকনাফে প্যারাবনে আটটি বস্তায় মিলল বিদেশি৩৮৮ক্যান বিয়ার ও৭৬ বোতল মদ   ●  মানুষের কথা বলেই যাবে কক্সবাজার বার্তা   ●  টেকনাফে বিদেশী হুইস্কিসহ মাদক কারবারী আটক   ●  নজিবুল ইসলামের বৃক্ষরোপণ কর্মসূচি : গ্রামীণ জনপদের মানুষের মুখে হাসি

এমপি কমল কন্যা লাবিবা সরওয়ার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে

নীতিশ বড়ুয়া, রামুঃ হার্ভার্ড মডেল জাতিসংঘ সম্মেলনে যোগ দিতে কক্সবাজার-৩(সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল ও সৈয়দা সেলিনা সরওয়ারের কন্যা লাবিবা সরওয়ার আমেরিকার বোষ্টনে বিশ্ববিখ্যাত হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যাচ্ছে। চট্টগ্রাম গ্রামার স্কুলের শিক্ষার্থী লাবিবা সাবেক সাংসদ ও রাষ্ট্রদুত আলহাজ্ব মরহুম ওসমান সরওয়ার আলম চৌধুরী ও মরহুমা রওশন সরওয়ার এবং বিশিষ্ট শিল্পপতি, দাননীর মরহুম সৈয়দ মোঃ শফি ও সৈয়দা আয়েশা খাতুনের নাতনি। সে আগামী ২১ জানুয়ারী আমেরিকার উদ্দেশ্যে রওয়ানা হবে। ২৩ জানুয়ারী থেকে শুরু হওয়া আট দিনের এ সম্মেলনে বিষয়বস্তু হচ্ছে- “ঐতিহাসিক সাধারণ পরিষদের কমিটি ঃ এজেন্ডা সম্পর্কিত ১৯৭৯ সালের নন এলাইনমেন্ট আন্দোলন”। লাবিবা উক্ত সম্মেলনে নন এলাইনমেন্ট আন্দোলনের ৬টি শীর্ষ সম্মেলনে১৯৭৯ নিয়ে বক্তব্য রাখবে। ১২ জন শিক্ষার্থীর প্রতিনিধি দলের সদস্য হয়ে লাবিবা আমেরিকা যাচ্ছে। প্রতিনিধি দল নিউইয়র্ক, বোষ্টন ও ওয়াশিংটন সফর করবে। সে ইতিপূর্বে দুবাইতে অনুষ্ঠিত মডেল ইউনাইটেড ন্যাশনাল কনভেনশনে ফ্রান্সের প্রতিনিধি হয়ে যোগ দিয়েছিল। লাবিবা সকলের দোয়া কামনা করেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।