১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৭ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল   ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন

এবিএম মহিউদ্দিন চৌধুরী আর নেই

কক্সবাজার সময় ডেস্কঃ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র বর্ষীয়ান রাজনীতিবিদ এবিএম মহিউদ্দিন চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত ৪টার দিকে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

মহিউদ্দিন চৌধুরী কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। তার মৃত্যুর খবর শুনে রাতেই হাসপাতালের সামনে ভিড় জমান বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ। এ সময় তাদের অনেকেই কান্নায় ভেঙে পড়েন।

হাসপাতালে মহিউদ্দিন চৌধুরীর ছেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল গণমাধ্যমকে জানান, পরিবার ও দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে জানাজার সময় ঠিক করা হবে।

গত ১১ নভেম্বর রাতে কিডনিজনিত সমস্যায় মহিউদ্দিন চৌধুরীকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় অবস্থার অবনতি ঘটলে পরদিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হয়। সেখানে স্কয়ার হাসাপাতলে তিন দিন চিকিৎসা নেওয়ার পর ১৬ নভেম্বর তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। সিঙ্গাপুরে ১১ দিন চিকিৎসা শেষে ২৬ নভেম্বর তাকে ফের ঢাকায় স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুটা সুস্থবোধ করায় মঙ্গলবার (১২ ডিসেম্বর) তাকে চট্টগ্রামে নিয়ে আসেন স্বজনরা। এরপর আবারও অসুস্থবোধ করলে মহিউদ্দিন চৌধুরীকে বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ম্যাক্স হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।