মূল খবরে যান

শিরোনাম
● উখিয়া প্রেসক্লাবে নতুন নেতৃত্বের শপথ, দায়িত্ব হস্তান্তর ও নবীন সদস্য বরণ● বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হলেন সোহেল● দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম● সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন● কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য● পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু● উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ● আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর● ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন● জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন

এবার ভারতীয় দূতাবাস কর্মকর্তাকে পাকিস্তান ত্যাগের নির্দেশ

শেয়ার করুন

india-pak-md20161028004508
এ যেন শোধ-প্রতিশোধ আর ধাওয়া-পাল্টা ধাওয়ার খেলা। একজন ধাওয়া করলে পরক্ষণেই তার প্রতিপক্ষ পাল্টা ধাওয়া দিয়ে শোধ নিয়ে থাকে। ভারত-পাকিস্তানের সাম্প্রতিক সম্পর্ক এমনই যাচ্ছে।

বৃহস্পতিবার পাকিস্তানের এক দূতাবাস কর্মকর্তাকে ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ত্যাগের নির্দেশ দেয়া হলে পাকিস্তান তার প্রতিশোধ হিসেবে ভারতের এক দূতাবাস কর্মকর্তাকেও ৪৮ ঘণ্টার মধ্যে পাকিস্তান ত্যাগের নির্দেশ দিয়েছে।

ভারতীয় ওই দূতাবাস কর্মকর্তার নাম সুরজিৎ সিং। পাকিস্তানের দূতাবাস কর্মকর্তা মেহমুদ আখতারকে বহিষ্কারের পরপরই সুরসিৎ সিংকে পাকিস্তান ছাড়তে বলা হলো। খবর : টাইমস অব ইন্ডিয়া

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এক বিবৃতিতে বলেন, সুরজিৎ সিংয়ের কর্মকাণ্ড ভিয়েনা কনভেনশনবিরোধী এবং কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত। বৃহস্পতিবার ভারতীয় হাইকমিশনারকে তলব করে সুরজিৎ সিংয়ের বিষয়ে সিন্ধান্ত জানানোর কথা বলা হয়েছে।

তিনি বলেন, ভারতীয় হাইকমিশনারকে সুরজিৎ সিং এবং তার পরিবারকে আগামী ২৯ অক্টোবরের মধ্যে পাকিস্তান ত্যাগের নির্দেশের কথা বলা হয়েছে।

এর আগে, ভারতীয় সেনাবাহিনীর গোপন নথি চুরির অভিযোগে মেহমুদ আখতারকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। পরে দিল্লির কূটনৈতিক এলাকা চানাকিয়াপুরির পুলিশ স্টেশনে জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনার পর পাক রাষ্ট্রদূতকে তলব করে নয়াদিল্লি।

শেয়ার করুন