২৮ জুলাই, ২০২৬ | ১৩ শ্রাবণ, ১৪৩৩ | ১৩ সফর, ১৪৪৮


শিরোনাম
  ●  কক্সবাজারে বনভূমি দখল উচ্ছেদে গিয়ে হামলা, রেঞ্জ কর্মকর্তাসহ ৫ বনকর্মী আহত   ●  স্নাতকের শেষবর্ষের ছাত্র ইমরানকে ‘ছাত্রলীগ ট্যাগ’ লাগিয়ে নাশকতা মামলায় চালান, পরীক্ষা চলাকালেই পাঠানো হলো কারাগারে   ●  প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন এম মনজুর আলম মেম্বার   ●  টেকনাফে সরকারী জমি ও ভবন দখল!   ●  প্রতিক্রিয়া : ৫ না ৮—রোহিঙ্গা ক্যাম্পে আসলে কতজন নিহত? সংখ্যার এই বিভ্রান্তির দায় কার?   ●  লম্বরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃত্বে রমজান আলী   ●  পাতেলী খালের তীরে ইতিহাসের পুনরাবৃত্তি ৪৭ বছর পর আবারও আলোচনায় শাহজাহান চৌধুরী   ●  মরিচ্যা বাজারের মডেল মসজিদ ও মার্কেট পরিদর্শনে ইউএনও রিফাত আসমা   ●  দক্ষিণ এশিয়ার সেরা গোল রক্ষক জিকুকে সংবর্ধিত করলো ক্রীড়া সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএসপিএ   ●  কৃষিখাতের উন্নয়নে নিরলস ভাবে কাজ করছে সরকার

এবার নেইমারকে পোস্টারে রেখে আইএসের হুমকি

নেইমার ও মেসি

ক্রীড়া ডেস্কঃ জেলে থাকা আর্জেন্টিনার লিওনেল মেসির চোখ দিয়ে রক্ত ঝরছে এমন এক ছবি প্রকাশ করে ২০১৮ ফুটবল বিশ্বকাপে হামলার হুমকি দিয়েছিল ইসলামিক স্টেট (আইএস)। সেই ভয়াবহতার রেশ কাটতে না কাটতে এবার আরও একটি ছবি প্রকাশ করল আইএসের মুখপাত্র ওয়াফা মিডিয়া ফাউন্ডেশন।

রাশিয়ায় ফুটবল বিশ্বকাপে আবারও নাশকতার হুমকি দিয়েছে আইএস৷ জঙ্গি সংগঠনটি এবার যে ছবি প্রকাশ করেছে তাতে দেখানো হয় মেসির পর ব্রাজিলিয়ান আইকন নেইমারের গলা কাটা হচ্ছে।

এই ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক জঙ্গি কার্যকলাপ নিয়ে তথ্য সংগ্রহকারী সাইট ইন্টেলিজেন্স৷.হুমকির বার্তাসহ সাইট ইন্টেলিজেন্সের প্রকাশিত পোস্টারে দেখা গেছে, মেসিকে হত্যা করে ফেলে রাখা হয়েছে। পাশেই নেইমারের গলায় ছুরি ধরে রেখেছে এক আইএস সদস্য।

এই ছবির পাশে লেখা, ‘আমরা যতদিন আছি, ততদিন নিরাপদে থাকতে দেব না।’ হুমকিটা যেন হেসে কেউ উড়িয়ে না দেয়, সে জন্য আরও লিখে দিয়েছে, ‘তোমরা এমন এক খেলাফতের বিরুদ্ধে লড়ছ, যাদের অভিধানে ব্যর্থতা বলে কিছু নেই।’

বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে হামলার হুমকি দিয়ে এবারই প্রথম এই পোস্টার প্রকাশ হলো না। আগামী জুনে মস্কোয় অনুষ্ঠেয় ওই বিশ্বকাপে আক্রমণের হুমকি দিয়ে এর আগেও এ ধরনের পোস্টার ছাপা হয়। শেষবার প্রকাশিত একটি পোস্টারে রাশিয়া বিশ্বকাপের লোগো বিস্ফোরিত হওয়ার ছবির পাশে লেখা দেখা যায়, ‘আমরাই থাকতে চাই লড়াইয়ের ময়দানে’, ‘আমাদের যোদ্ধারা তোমাদের পুড়ে ছারখার করে দেবে, শুধু অপেক্ষা করো।’

.অবশ্য এর আগে অনুষ্ঠিত ফুটবলের জমজমাট আসরগুলোতেও একই কায়দায় হামলার হুমকি দিয়েছিল আইএস। সবশেষ ২০১৬ ইউরো কাপে এবং এ বছরই অনুষ্ঠিত নারী ইউরো কাপেও আক্রমণের হুমকি দিয়েছিল সন্ত্রাসী গোষ্ঠীটি। তবে আয়োজক দেশের সতর্কতায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে শেষ হয়েছে আয়োজন।

তারপরও সব ধরনের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে রাশিয়া এবং ফিফা কর্তৃপক্ষ অনেক বেশি সজাগ ও সতর্ক বলে জানাচ্ছে সংবাদমাধ্যম।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।