২৩ আগস্ট, ২০২৬ | ৮ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮


শিরোনাম
  ●  দোকান মালিক সমিতি ফেডারেশন নির্বাচনে সভাপতি পদে এগিয়ে আবুল হাশেম   ●  সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাবের এর নেতৃত্বে উখিয়া উপজেলার বেসরকারি ক্লিনিক-হাসপাতাল ও ডায়াগন্টিক সেন্টার পরিদর্শন   ●  কক্সবাজার পুলিশ সুপারকে ঘিরে তিনজনের বদলি-পদায়ন বাণিজ্য   ●  পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু   ●  উখিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে আলোচনা, রক্তদান ও উন্নত খাবার বিতরণ   ●  আলোচিত ৫০ হাজার পিস ইয়াবা আটকের মামলায় নাম নেই ইয়াবার মুল মালিক ডালিম ও ভুট্টোর   ●  ফরেস্ট রেঞ্জার্স ডে উপলক্ষে রাঙ্গুনিয়া ইকোপার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালন   ●  জবিস্থ কক্সবাজার ছাত্রকল্যাণের নেতৃত্বে কলিম-নয়ন   ●  হলদিয়াপালং ইউনিয়ন যুবদলের সাংগঠনিক উত্তর শাখার ৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন   ●  হাসপাতাল ছাড়লেন আহত ৫ বনকর্মী, এসিএফ’র নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন

এবার ঘুমন্ত অবস্থায় ৩ সন্তানের জনককে জবাই করে হত্যা

Teknaf Pic-04-05-15
সীমান্ত জনপদ টেকনাফে আইন-প্রয়োগকারী সংস্থার চাপের মুখে মাদক ও মানব পাচার বাণিজ্য কমে আসায় এবং এসব বিষয়ের লেন-দেন নিয়ে একর পর এক খুনের ঘটনায় পুরো উপজেলার মানুষের মধ্যে চরম আতংকের সৃষ্টি হয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত ২দিনে শাহপরীর দ্বীপ ও লেঙ্গুরবিলে ২টি খুনের ঘটনার রেশ কাটতে না কাটতেই ৪মে ভোররাতে উপজেলার সদর ইউনিয়নের উত্তর লম্বরীর নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় স্থানীয় মোহাম্মদ আলম, ছৈয়দ হোছন ও দিলু আলমের স্ত্রী মিলে একটি অপহরণের ঘটনায় থাপ্পর মারা জেরধরে জবাই করে হত্যা করা হয়েছে মৃত নুরুল ইসলামের পুত্র আব্দুস সালাম (৩০) প্রকাশ ভাদাইম্ম্যাকে। মৃত্যুকালে তার শোর-চিৎকার শুনে স্ত্রী ও ছেলে-মেয়েরা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় কাতরাকে দেখে কান্নায় জড়িয়ে পড়ে। সকালে খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই আলমগীর ও সানাউল ঘটনাস্থল পরিদর্শন করে গলাই ও পেটে জবাই করার চিহ্নসহ সুরতহাল রিপোর্ট তৈরীর পর লাশ পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করে। নিহত ব্যক্তির পরিজনের দাবী মানব পাচার সংক্রান্ত ঘটনায় এই ন্যাক্কারজনক ঘটনার সুত্রপাত। দুপুর ১২টায় টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খোন্দকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সম্প্রতি সময়ে আইন-প্রয়োগকারী সংস্থার চাপের মুখে মাদক ও মানব পাচার সিন্ডিকেট ভেঙ্গে তছনছ হয়ে গেলেও লেন-দেন সংক্রান্ত বিরোধের কারণে এসব খুনাখুনির ঘটনা বাড়ছে বলে সচেতন মহল মনে করে। এই ধরনের ঘটনায় সাধারণ মানুষও চরম আতংকে রয়েছে বলে জানা গেছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।