১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

এবার কাঁদলেন ওবায়দুল কাদের

বিশেষ প্রতিবেদকঃ আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আজ আর কোন শ্লোগান নয়, মানুষ মানুষের জন্যে এটাই আজ আওয়ামী লীগের শ্লোগান। আজ এত মানুষ তারা কতদিন ধরে খায়নি। কতদিন ধরে ঘুমায়নি। সারা রাত বৃষ্টি হয়েছে। এতে তাদের কষ্ট আরো বেড়ে গেছে। তারা যে কত অসহায়। আসুন আমরা অসহায় এসব নির্যাতিত মানুষের পাশে গিয়ে দাড়ায়। যেভাবে পারে সে ভাবে আমরা তাদের সাহায্য করি।

আজ (১৯ সেপ্টেম্বর) দুপুরে কক্সবাজারের টেকনাফ উপজেলার উনচিপ্রাং এলাকায় নির্যাতিত রোহিঙ্গাদের নাগরিকদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন। এর আগে মন্ত্রী গতকাল সোমবার সারাদিন উখিয়ার কুতুপালং ও বালুখালীতে ত্রাণ বিতরণ করার পর আজ টেকনাফে ত্রাণ বিতরণ করছেন।

এক সময় ত্রাণ বিতরণকালে ওবায়দুল কাদের রোহিঙ্গাদের উপর মিয়ানমার সরকারের অমানুষিক নির্যাতনের কথা আর দুর্দশা দেখে কান্নায় ভেঙ্গে পড়েন এবং রোহিঙ্গাদের পাশে দাড়াতে বিশ্ববাসীকে আহবান জানান।

এসময় বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, আবদুর রহমান বদি, জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান. বাংলাদেশ ছাত্রলীগের সাধারন সম্পাদক জাকির হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।