১৪ মার্চ, ২০২৬ | ১ চৈত্র, ১৪৩২ | ২৪ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি

এবার অভিনয়ে জাফরউল্লাহ শারাফাত


একাধারে উপস্থাপক, অভিনয়শিল্পী এবং মডেল চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। ক্রিকেট অঙ্গনের চিরচেনা মুখ এই ধারাভাষ্যকারকে এবার দেখা যাবে নতুন পরিচয়ে। প্রথমবারের মতো নাটকে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি শেষ করেছেন এর শুটিং।
নাটকের নাম ‘অ্যাওয়ার্ড নাইট’। নাটকটি পরিচালনা করেছেন শাফায়েত মনসুর রানা। এ প্রসঙ্গে তিনি বললেন, ‘নাটকে প্রথমবার অভিনয় করলাম। শাফায়েত আমাকে অনেক দিন ধরে বলছিলো নাটকে অভিনয় করার জন্য। এবার আর না করতে পারিনি। আমার কাছে বেশ ভালো লেগেছে কাজটি করে। এখানেও উপস্থাপকের চরিত্রে দেখা মিলবে আমার। ‘
ঈদের পঞ্চম দিন রাত সাড়ে এগারটায় বেসরকারি টিভি চ্যানেল জিটিভেতে নাটকটি প্রচার হবার কথা রয়েছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।