২৬ মার্চ, ২০২৬ | ১২ চৈত্র, ১৪৩২ | ৬ শাওয়াল, ১৪৪৭


শিরোনাম
  ●  পাতাবাড়ি স্কুল প্রাক্তনদের পুনর্মিলনী ২৮ মার্চ   ●  উখিয়ায় মাত্তুল শফিকের নেতৃত্বে ছাত্রদল নেতাদের উপর সন্ত্রাসী হামলা   ●  উখিয়ায় বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস নিয়ে তরুণদের উদ্বেগ   ●  জুনিয়র বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেলেন কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির শিক্ষার্থী নুসাইবা ইরতিফা নুযহা   ●  রোহিঙ্গা ক্যাম্পে উচ্ছেদ অভিযান ঘিরে বিতর্ক, ক্ষতিগ্রস্ত বাঙালির আর্তনাদ   ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প

এফবিসিসিআই নির্বাচনে ভোটগ্রহণ শেষ

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদকালের নির্বাচনে ভোটগ্রহণ বিকেল ৫টায় শেষ হয়েছে। সাড়ে ৫টায় ভোট গণনা শুরু হবে।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়।

গত ১২ ফেব্রুয়ারি এফবিসিসিআই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। গত ২৯ জুন এফবিসিসিআই বোর্ড সভায় নির্বাচন বোর্ড ও আপিল বোর্ড গঠন করা হয়।

নির্বাচন বোর্ডের প্রধান করা হয় সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফকে। আপিল বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) প্রাক্তন সভাপতি জাহাঙ্গীর আল আমিন।

নির্বাচনে সভাপতি পদে প্রতদ্বন্দ্বিতা করছেন বর্তমান প্রথম সহসভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও প্রাক্তন প্রথম সহসভাপতি জসিম উদ্দিন।

এফবিসিসিআই বাংলাদেশের এলাকাভিত্তিক চেম্বার ও পণ্যভিত্তিক অ্যাসোসিয়েশনগুলোর ফেডারেশন। এফবিসিসিআইএর ৬০ পরিচালক পদের মধ্যে চেম্বার ও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে ১৮টি করে মোট ৩৬টি পরিচালক পদে সরাসরি নির্বাচন হয়। বাকি ২৪টি পদ আসবে চেম্বার ও অ্যাসোসিয়েশনগুলো থেকে। দেশের ৮২টি চেম্বার ও ৩৮৫টি পণ্যভিত্তিক অ্যাসোসিয়েশনের সাধারণ পরিষদের সদস্যরা ভোট দিয়ে ৩৬ জনকে পরিচালক নির্বাচিত করবেন। পরে ৬০ জন পরিচালক এফবিসিসিআই সভাপতি, প্রথম সহসভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন।

এফবিসিসিআই নির্বাচন বিধি অনুযায়ী, দুই বছর মেয়াদী পরিচালনা পর্ষদে চেম্বার ও অ‌্যাসোসিয়েশন গ্রুপ থেকে পালাক্রমে সভাপতি এবং প্রথম সহসভাপতি নির্বাচিত হয়ে থাকে।

সে অনুযায়ী, এবারের নির্বাচনে অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সভাপতি এবং চেম্বার গ্রুপ থেকে প্রথম সহসভাপতি নির্বাচিত হবে।

বর্তমান কমিটিতে আবদুল মাতলুব আহমাদ চেম্বার গ্রুপ থেকে সভাপতি এবং শফিউল ইসলাম মহিউদ্দিন অ‌্যাসোসিয়েশন গ্রুপ থেকে প্রথম সহসভাপতি নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন। ২০১৫ সালের ২৩ মে এফবিসিসিআইয়ের সর্বশেষ নির্বাচন হয়। ৩১ মে আবদুল মাতলুব আহমাদের নেতৃত্বাধীন বর্তমান কমিটি দায়িত্ব নেয়।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।