২৩ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০ ফাল্গুন, ১৪৩২ | ৫ রমজান, ১৪৪৭


শিরোনাম
  ●  কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বসন্ত উৎসব সম্পন্ন ও ভর্তি মেলা উদ্বোধন   ●  নারী ভোট ও আওয়ামী সমীকরণে জমে উঠেছে উখিয়া–টেকনাফের নির্বাচনী মাঠ   ●  উখিয়া-টেকনাফে ‘হ্যাঁ ভোট’ প্রচারণা শুরু, এনসিপির গণসংযোগ   ●  উখিয়ায় যৌথবাহিনীর অভিযানে বাংলা মদ ও দা- ছুরিসহ যুবক গ্রেফতার   ●  দুই দিনের সফরে কক্সবাজারে ডা. হালিদা হানুম আখতার, পরিদর্শন করবেন রোহিঙ্গা ক্যাম্প   ●  রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান: আলোচিত আরসা কমান্ডার লালু গ্রেপ্তার   ●  অপপ্রচারের বিরুদ্ধে ইউপি সদস্য বোরহান উদ্দিনের বিবৃতি   ●  দৈনিক নিরপেক্ষের স্টাফ রিপোর্টার হলেন তারেক আজিজ   ●  রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার ও স্বপ্ন বাস্তবায়নে জাতীয় অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত    ●  উখিয়া অনলাইন প্রেসক্লাবে ৮ নতুন সদস্য

এপিবিএন কর্তৃক গণমাধ্যমকর্মী আজিম নিহাদকে হেনস্তা স্বাধীন গণমাধ্যম চর্চায় বাঁধাগ্রস্তের সামিল – যুব ইউনিয়ন

প্রেস বিজ্ঞপ্তি:

রোহিঙ্গা ক্যাম্পে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আর্মড পুলিশ ব্যাটালিয়ন – এপিবিএন-১৪ এর সদস্যদের হাতে বাংলাদেশ যুব ইউনিয়ন, কক্সবাজার জেলা সংসদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক আজিম নিহাদকে লাঞ্চিত করায় তীব্র নিন্দা ও দোষী পুলিশ সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবী জানিয়ে বিবৃতি দিয়েছে জেলা যুব ইউনিয়ন।

জেলা যুব ইউনিয়ন সভাপতি শহীদুল্লাহ্ শহীদসহ সংগঠনটির নেতারা মনে করেন,
একজন দায়িত্বরত গণমাধ্যম কর্মীর সাথে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের আচরণ সংবিধান বিরুদ্ধ। তাদের মনে রাখা দরকার গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ।
পেশাগত দায়িত্ব পালনকালে হেনস্তা স্বাধীন গণমাধ্যম চর্চাকে বাঁধাগ্রস্তের সামিল।

সেই সাথে রাষ্ট্রের নাগরিকদের সেবা দানের বিপরীতে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সদস্যদের এহেন কর্মকাণ্ড নাগরিকদের সাথে চরম ধৃষ্টতার সামিলও।

সংগঠনটি বিবৃতিতে আরো বলেন, রোহিঙ্গা ক্যাম্পের মতো জায়গায় গণমাধ্যম কর্মীদের প্রবেশে এমন প্রতিবন্ধকতা সেখানকার অপরাধ দমনের চেয়ে বিস্তারেই বরং অনন্য ভুমিকা রেখে যাচ্ছে।

এই ওয়েব সাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।